Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

মৃত্যুহার ৫০ শতাংশ! করোনার থেকেও ভয়াবহ মহামারী আনতে পারে বার্ড ফ্লু

বিশ্ব স্বাস্থ্য সংস্থা আগেই সতর্ক করেছিল যে, নতুন কোনও মহামারী আসা সময়ের অপেক্ষা।

মৃত্যুহার ৫০ শতাংশ! করোনার থেকেও ভয়াবহ মহামারী আনতে পারে বার্ড ফ্লু

বার্ড ফ্লু নিয়ে আতঙ্ক বাড়ছে

শেষ আপডেট: 17 June 2024 17:33

দ্য ওয়াল ব্যুরো: করোনাকাল কেটে গেছে। কিন্তু মহামারীর আতঙ্ক কাটছে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা আগেই সতর্ক করেছিল যে, নতুন কোনও মহামারী আসা সময়ের অপেক্ষা। তাহলে কি বার্ড ফ্লু আকারে তা ফিরে এল? সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন-এর ডিরেক্টর রবার্ট রেডফিল্ডের কথায় আশঙ্কার কালো মেঘ। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইতিমধ্যেই জানিয়েছে বার্ড ফ্লু আক্রান্ত হয়ে মেক্সিকোতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এই ভাইরাসে মানুষের মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গেছে। এই খবরের প্রেক্ষিতেই রেডফিল্ডের বক্তব্য, বার্ড ফ্লু আগামী দিনে করোনা ভাইরাসের মতো পরিস্থিতি সৃষ্টি করতে পারে। আরও একটি মহামারী হতে পারে। তিনি যে তথ্য দিয়েছেন তাতে বার্ড ফ্লু নিয়ে আতঙ্ক আরও বাড়তে বাধ্য। 

রেডফিল্ডের কথায়, করোনার মৃত্যুহার ০.৬ শতাংশ ছিল। তবে বার্ড ফ্লু মহামারীর আকার নিলে তার মৃত্যুহার হতে পারে ২৫ থেকে ৫০ শতাংশ! আরও ভয়ঙ্কর ব্যাপার, গত মাসেই মার্কিন যুক্তরাষ্ট্রে গবাদি পশুদের মধ্যে মারাত্মক আকারে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। বিশ্ব স্বাস্থ্য সংস্থার রেকর্ড বলছে, সারা পৃথিবীতে এই মুহূর্তে ১৫ জন বার্ড ফ্লু ভাইরাসে আক্রান্ত। 

২০১৯ সালের পর প্রথম ভারতেও মানুষের শরীরে বার্ড ফ্লু ভাইরাস ধরা পড়েছে সম্প্রতি। আক্রান্ত হয়েছে পশ্চিমবঙ্গের মালদহের বাসিন্দা এক শিশু। তারপরেই রাজ্যজুড়ে বার্ড ফ্লুর আতঙ্ক ছড়িয়েছে। তবে মালদহের ওই এলাকার বা রাজ্যের অন্যত্রও কোথাও এখনও মুরগির শরীরে বার্ড ফ্লুর চিহ্ন মেলেনি। শিশুটি কীভাবে আক্রান্ত হয়েছে খতিয়ে দেখা হচ্ছে বলে জানান হয়েছে রাজ্যের তরফে।

সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন-এর তরফে সাফ বলা হচ্ছে, একবার এই ভাইরাস যদি পশু থেকে মানুষে ঢুকতে শুরু করে এবং পরবর্তী ক্ষেত্রে মানুষ থেকে মানুষের সংক্রমণের মাত্রা বেড়ে যায়, তাহলে মহামারী যে অবশ্যসম্ভাবী তা ধরে নিতে হবে। 

এর আগে ব্রিটেনের এক সংবাদমাধ্যম দাবি করেছিল, কোভিডের থেকে ১০০ গুণ বেশি ভয়ঙ্কর হতে পারে বার্ড ফ্লু। 'হু' বলছে, বার্ড ফ্লু বা এইচ৫এন১ ভাইরাসে আক্রান্ত হওয়া প্রতি ১০০ জনের মধ্যে ৫২ জনের মৃত্যু হয়েছে ২০০৩ সাল থেকে। 


```