Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশে বড় খবর, ভোটের মুখে নোবেল জয়ী ইউনুসকে ৬ মাসের জেল

 ইউনূসের বিরুদ্ধে শ্রম আদালতে অভিযোগ করা হয় তিনি গ্রামীণ টেলিফোনের কর্মীদের পেনশন এবং অন্যান্য সামাজিক সুবিধা নয়ছয় করেছেন।

বাংলাদেশে বড় খবর, ভোটের মুখে নোবেল জয়ী ইউনুসকে ৬ মাসের জেল

শেষ আপডেট: 1 January 2024 18:00

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশে  নোবেল জয়ী অর্থনীতিবিদ মহম্মদ ইউনুসকে বুধবার ঢাকার একটি আদালত ছ’মাসের  কারাদণ্ড দিয়েছে।  ইউনুসের সঙ্গে তাঁর গ্রামীণ টেলিফোনের চার শীর্ষকর্তার বিরুদ্ধেও একই সাজা ঘোষণা করেছে ঢাকার আদালত।

 ইউনূসের বিরুদ্ধে শ্রম আদালতে অভিযোগ করা হয় তিনি গ্রামীণ টেলিফোনের কর্মীদের পেনশন এবং অন্যান্য সামাজিক সুবিধা নয়ছয় করেছেন। এই নিয়ে বিগত কয়েক বছর ধরে নোবেল জয়ী অর্থনীতিবিদের বিরুদ্ধে তদন্ত চালাচ্ছিল বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন বা দুদক।

তাদের চার্জশিটের ভিত্তিতে আজ নিম্ন আদালত ইউনুসকে ছ’মাসের কারাদণ্ড দিয়েছে।

তবে তিনি একমাস জামিনে থাকবেন এই সময়ের মধ্যে তিনি উচ্চ আদালতে আবেদন করতে পারবেন।

৭ জানুয়ারি বাংলাদেশে জাতীয় সংসদের নির্বাচন। তার আগে নোবেল জয়ী অর্থনীতিবিদের প্রতারণার মামলায় সাজার ঘোষণা ভোটের প্রচারকে নয়া মাত্রা দেবে সন্দেহ নেই। শাসক দল আওয়ামী লিগ এবং শেখ হাসিনার সরকার এই ব্যাপারে শ্রমিকদের পাশে দাঁড়িয়েছিল। 

ফলে ইউনুসের সাজা আওয়ামী লীগের প্রার্থীদের অনুকূলে কাজ করবে বলে রাজনৈতিক মহল মনে করছে। যদিও ইউনুস এবং বিরোধী দলগুলি বলছে এগুলো সবই সাজানো মামলা।


```