Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

গাজার হাসপাতালে ইজরায়েলি বোমার হামলা, বাইডেনের সঙ্গে বৈঠক বাতিল করলেন আরব নেতারা

গাজার হাসপাতালে ইজরায়েলি বোমার হামলা, বাইডেনের সঙ্গে বৈঠক বাতিল করলেন আরব নেতারা

শেষ আপডেট: 18 October 2023 09:05

দ্য ওয়াল ব্যুরো: গাজার হাসপাতালে ইজরায়েলের বোমার আঘাতে ৫০০ জনের মৃত্যুর পর রাগে ফুঁসে উঠল পশ্চিম এশিয়া। বুধবার ইজরায়েলে পৌঁছচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইজরায়েল সফর সেরে তাঁর জর্ডনের রাজধানী আম্মানে যাওয়ার কথা ছিল। জর্ডনের বাদশা আবদুল্লাহর সঙ্গে বৈঠক হওয়ার কথা ছিল তাঁর। কিন্তু ইজরায়েলের এই জঘন্য হামলার পর আর বাইডেনের সঙ্গে আলোচনায় বসতে রাজি নন আরব নেতারা। 

গাজার স্থানীয় সময় মঙ্গলবার রাতে আল–আহলি আরব হাসপাতালে হামলার ঘটনা ঘটে। তাতে কমপক্ষে ৫০০ জনের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে গাজা কর্তৃপক্ষ। গাজায় এহেন হামলা নিয়ে বারবার রাষ্ট্রপুঞ্জ সতর্ক করেছিল ইজরায়লকে। চরমপত্র দিয়েছিল ইরানও। কিন্তু তারপরেও এই নারকীয় হত্যাকাণ্ড ঘটে যাওয়ায় তার প্রতিক্রিয়াও শুরু হয়ে গিয়েছে। 

চলতি ইজরায়েল-হামাস যুদ্ধ পরিস্থিতিতে বুধবার তেল আভিভ সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইজরায়েল বরাবরই আমেরিকার বন্ধু দেশ। ইতিমধ্যে ইজরায়েল ঘুরে গিয়েছেন মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেন। ঠিক ছিল ইজরায়েল সফর শেষ করে জর্ডনের বাদশাহ আবদুল্লাহ, মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ ও প্যালেস্তাইনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠক হবে মার্কিন প্রেসিডেন্টের।

কিন্তু জর্ডন স্পষ্ট জানিয়ে দিয়েছে, বাইডেনের সঙ্গে আরব নেতাদের আর হচ্ছে না। জানা গিয়েছে, গাজার হাসপাতালে হামলার ঘটনার পর মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা হয়েছে জর্ডনের বাদশার। আম্মানের প্রতিবাদের কথা তখনই জানিয়েছেন বাদশাহ আবদুল্লাহ। 

মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সঙ্গে বৈঠক বাতিলের পর জর্ডনের বিদেশমন্ত্রী আয়মান সাফাদি বলেছেন, “যুদ্ধ বন্ধ না হলে আর কোনও আলোচনা নয়”। 
আম্মানের এই ঘোষণার আগেই বাইডেনের সঙ্গে বৈঠক বাতিলের কথা জানিয়ে দিয়েছেন প্যালেস্তাইনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসও। সেই সঙ্গে তিনি আম্মান থেকে ওয়েস্ট ব্যাঙ্কের রামাল্লার উদ্দেশে রওনা হয়ে গিয়েছেন।
ইজরায়েলি হামলায় আহত কয়েক’শ রোগী এবং গৃহহীন মানুষ আল–আহলি হাসপাতালে ঠাঁই নিয়েছিলেন। সেখানেই বোমা হামলা হয়েছে। ও ঘটনার তীব্র নিন্দা করেছে রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার সংগঠন। নিন্দা করেছেন বাইডেনও। তবে নয়াদিল্লি এখনও এই ঘটনা নিয়ে কোনও প্রতিক্রিয়া জানায়নি।


```