Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
West Bengal Election 2026 | ‘৫০-আসন জিতে তৃণমূলকে ১৫০-আসনে হারাব’ মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্ল

সুনীল মিত্তলকে সাম্মানিক নাইটহুড দিলেন ব্রিটিশরাজ চার্লস

ভারতী এন্টারপ্রাইজের প্রতিষ্ঠাতা-চেয়ারম্যান সুনীল ভারতী মিত্তলকে সাম্মানিক নাইটহুড দিলেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস।

সুনীল মিত্তলকে সাম্মানিক নাইটহুড দিলেন ব্রিটিশরাজ চার্লস

শেষ আপডেট: 28 February 2024 18:27

দ্য ওয়াল ব্যুরো: ভারতী এন্টারপ্রাইজের প্রতিষ্ঠাতা-চেয়ারম্যান সুনীল ভারতী মিত্তলকে সাম্মানিক নাইটহুড দিলেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। বুধবার মিত্তলই প্রথম ভারতীয় নাগরিক যিনি চার্লসের কাছ থেকে এই সম্মান অর্জন করলেন। ব্রিটেন-ভারত বাণিজ্য সম্পর্কে অবদানের জন্য তাঁকে এই সম্মানে ভূষিত করলেন চার্লস। ব্রিটিশ রাজবংশের এটাই সর্বোচ্চ সম্মান। ৬৬ বছর বয়সি মিত্তল এক বিবৃতিতে বলেছেন, তিনি ধন্য। রাজা চার্লসের প্রতি তিনি তাঁর আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

ব্রিটিশ রাজপরিবার প্রদত্ত এই সম্মানের পুরো নাম হল, নাইট কমান্ডার অফ দি মোস্ট এক্সেলেন্স অর্ডার। অসামরিক এই সম্মান প্রথম ভারতীয় হিসেবে পেলেন মিত্তল। বিদেশি বংশোদ্ভূত বলে তাঁকে সাম্মানিক নাইটহুড দেওয়া হয়েছে। মিত্তল আরও বলেছেন, ভারত এবং ব্রিটেনের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। এই সম্পর্ক এখন নতুন যুগে পা রেখেছে। যা আরও সহযোগিতা গড়ে তুলতে সাহায্য করবে।

উল্লেখ্য, সুনীল ভারতী মিত্তলকে ভারতের তৃতীয় সর্বোচ্চ অসামরিক সম্মান পদ্মভূষণ দেওয়া হয় ২০০৭ সালে। ব্রিটেনে স্বজাতীয়দের নাইটহুড দেওয়া হলেও বিদেশি বংশোদ্ভূতদের ক্ষেত্রে তা সাম্মানিক হিসেবে দেওয়া হয়। রাজা চার্লসের কাছ থেকে সম্মান নেওয়ার আগে যাঁরা সাম্মানিক নাইটহুড পেয়েছেন তাঁরা হলেন রতন টাটা (২০০৯), রবিশঙ্কর (২০০১) এবং জামশেদ ইরানি (১৯৯৭)।


```