Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

যৌনকর্মীদের পেনশন, বিমা, মাতৃত্বকালীন ছুটিসহ শ্রমিক অধিকার দিল বেলজিয়াম, আইন পাশ

২০২২ সালে ইউরোপের প্রথম দেশ হিসেবে বেলজিয়াম স্বেচ্ছায় যৌনকর্মীর পেশায় আসাকে অপরাধী বলে গণ্য না করার আইন পাশ করেছিল

যৌনকর্মীদের পেনশন, বিমা, মাতৃত্বকালীন ছুটিসহ শ্রমিক অধিকার দিল বেলজিয়াম, আইন পাশ

বেলজিয়ামে যৌনকর্মীদের আন্দোলন। ফাইল ছবি।

শেষ আপডেট: 9 May 2024 12:47

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বে প্রথম যৌনকর্মীদের শ্রমিক আইনের আওতায় নিয়ে এল বেলজিয়াম। এর ফলে চুক্তির ভিত্তিতে নিয়োগ করা যৌনকর্মীরা এখন থেকে পেনশন, বিমা এবং মাতৃত্বকালীন ছুটির অধিকারী হবেন। 'দি টেলিগ্রাফ' এই সংবাদ দিয়ে জানিয়েছে সম্প্রতি এই আইন অনুমোদিত হয়েছে পার্লামেন্টে। এই আইনের পক্ষে পড়েছে ৯৩টি ভোট। এবং ৩৩ জন ভোটদানে বিরত অথবা এর বিরুদ্ধে ভোট দেননি।

২০২২ সালে ইউরোপের প্রথম দেশ হিসেবে বেলজিয়াম স্বেচ্ছায় যৌনকর্মীর পেশায় আসাকে অপরাধী বলে গণ্য না করার আইন পাশ করেছিল। টেলিগ্রাফের খবর অনুযায়ী, নয়া এই শ্রমিক আইনে পেশাদার যৌনকর্মীরা স্বাস্থ্যবিমার আওতায় আসবেন। অবসরকালীন পেনশন পাবেন। এছাড়াও বেকার এবং পারিবারিক সুযোগ-সুবিধা ভোগ করবেন। তাঁদের বিভিন্ন ছুটি এবং মাতৃত্বকালীন ছুটির ব্যবস্থা রয়েছে আইনে।

যৌনকর্মীদের আরও বেশ কিছু অধিকার দেওয়া হয়েছে। যেমন গ্রাহক প্রত্যাখ্যানের অধিকার এবং যৌনকর্মের সময় যে কোনও মুহূর্তে প্রত্যাহার করার অধিকার থাকছে। এক্ষেত্রে তাঁকে চুক্তিভঙ্গকারী হিসেবে গণ্য করে কোনও আইনি ব্যবস্থা নেওয়া যাবে না।

এছাড়াও তাঁরা ইচ্ছা করলে যে কোনও সময় চুক্তিভঙ্গ করতে পারেন। এর জন্য মালিক বা মালকিনকে কোনও নোটিস বা ক্ষতিপূরণ দিতে হবে না। চুক্তিভঙ্গের পরপরই তাঁরা বেকারকালীন সুবিধা পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন।

যৌনকর্মীদের পরিচয় গোপন রাখা বাধ্যতামূলক হচ্ছে। যাতে তাঁরা অতিরিক্ত সময়ে অন্যান্য কাজ নির্ভয়ে এবং কারও প্রভাবমুক্ত হয়ে করতে পারেন। আইনানুসারে যদি কোনও যৌনকর্মী একজন গ্রাহককে ৬ মাসের মধ্যে ১০ বার প্রত্যাখ্যান করেন, তাহলে ওই কর্মীর দালাল পুলিশের দ্বারস্থ হতে পারবেন কিন্তু তাঁকে বরখাস্ত করতে পারবেন না।

মালিক, মালকিন অথবা দালালকে ঘরে একটি করে বিপদঘণ্টি রাখতে হবে। যাতে কোনও আপৎকালীন পরিস্থিতিতে যৌনকর্মী তা ব্যবহার করতে পারেন। উল্লেখযোগ্য হল, এই শ্রমিক আইন পর্নোগ্রাফিক অভিনেতা, নগ্ননৃত্যশিল্পী অথবা ওয়েবক্যাম পারফর্মারদের জন্য প্রযোজ্য নয়।

এই আইন পাশ হওয়ার পরেই বেলজিয়ামের যৌনকর্মী সংগঠনগুলি একে স্বাগত জানিয়েছে। তাদের মতে, এ ধরনের একটি আইনের প্রয়োজন ছিল। এর ফলে অত্যাচার-অপরাধও অনেক কমবে।


```