Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মাটি ছোঁয়ার মুখে আগুন লাগল বিমানে! নেমেই রানওয়ে দিয়ে প্রাণভয়ে দৌড় যাত্রীদের, দেখুন ভিডিও

রানওয়ে ছোঁয়ার আগেই ইঞ্জিন বিকল হয়ে আচমকাই বিমানে আগুন লেগে যায়।

মাটি ছোঁয়ার মুখে আগুন লাগল বিমানে! নেমেই রানওয়ে দিয়ে প্রাণভয়ে দৌড় যাত্রীদের, দেখুন ভিডিও

বিমানে আগুন লাগার ছবি

শেষ আপডেট: 25 November 2024 13:06

দ্য ওয়াল ব্যুরো: অবতরণের সময় ঘটে গেল বড়সড় দুর্ঘটনা! রানওয়ে ছোঁয়ার আগেই বিধ্বংসী আগুনে আতঙ্ক ছড়াল বিমানে। যদিও যুদ্ধকালীন তৎপরতায় যাত্রীদের বাঁচানো সম্ভব হলেও সুখোই সুপারজেট বিমানটি ভস্মীভূত হয়ে গেছে। রবিবার ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যা দেখে শিউরে উঠছেন নেটিজেনরা।

ঘটনাটি তুরস্কের আন্তালিয়া বিমানবন্দরের। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, প্রাণভয়ে রানওয়েতে দৌড়চ্ছেন আতঙ্কিত যাত্রীরা।

সূত্রের খবর, আজিমুথ এয়ারলাইনসের সুখোই সুপারজেট বিমানটি ৮৯ জন যাত্রী এবং ছ’জন ক্রু মেম্বার নিয়ে সোচি থেকে আন্তালিয়ার উদ্দেশে রওনা হয়। কিন্তু অবতরণের সময় ঘটে যায় বড়সড় দুর্ঘটনা।

জানা গেছে, রানওয়ে ছোঁয়ার আগেই এসইউ-৯৫ এয়ারক্র্যাফটির ইঞ্জিন বিকল হয়ে আচমকাই আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে তা মারাত্মক আকার নেয়। আগুন লাগার বিষয়টি নজরে আসতেই বিমানে থাকা যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়।

যদিও বিমান কর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় ৮৯ যাত্রীকে নিরাপদে বাইরে বের করে আনেন। কারও কোনও বড়সড় আঘাত লাগেনি বলে খবর। তবে রানওয়ের উপর দাউদাউ করে জ্বলতে থাকে বিমানটি।

চলতি বছরের জুন মাসেই এমন কাণ্ড ঘটেছিল আমেরিকার টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে। রানওয়ে ছেড়ে ওড়ার আগের মুহূর্তে ইঞ্জিনে আগুন লেগে যায় বলে খবর। কিন্তু পরে পাইলটের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।


```