Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বুধবার মোদীর মুখোমুখী হওয়ার আগে বাইডেনকে গণতন্ত্র নিয়ে খোঁচা হাসিনার

তিনটি মেগা প্রকল্প বুধবার যৌথভাবে উদ্বোধন করবেন নরেন্দ্র মোদী ও শেখ হাসিনা। তাঁরা যথাক্রমে নয়াদিল্লি ও ঢাকা থেকে ভার্চুয়ালি সংযুক্ত হবেন।

বুধবার মোদীর মুখোমুখী হওয়ার আগে বাইডেনকে গণতন্ত্র নিয়ে খোঁচা হাসিনার

শেষ আপডেট: 31 October 2023 21:55

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশে ভারতের আর্থিক ও প্রযুক্তিগত সহায়তায় তৈরি তিনটি মেগা প্রকল্প বুধবার যৌথভাবে উদ্বোধন করবেন নরেন্দ্র মোদী ও শেখ হাসিনা। তাঁরা যথাক্রমে নয়াদিল্লি ও ঢাকা থেকে ভার্চুয়ালি সংযুক্ত হবেন। ঠিক দু মাসের মাথায় বাংলাদেশে জাতীয় সংসদের ভোট। সপ্তাহখানেকের মধ্যে ভোটের বিজ্ঞপ্তি জারি করবে সে দেশের নির্বাচন কমিশন। তার আগে ভারতের সহায়তায় তৈরি তিন প্রকল্প বাংলাদেশ সরকার ও সে দেশের শাসক দলকে ভোটের বাক্সে বাড়তি সুবিধা দেবে বলেই  মনে করছে রাজনৈতিক মহল।

 গত শনিবার শেখ হাসিনা চিনের আর্থিক ও প্রযুক্তি সহায়তায় তৈরি বঙ্গবন্ধু টানেলের উদ্বোধন করেন। সেই তৈরি হয়েছে চট্টগ্রামে কর্ণফুলি নদীর তলদেশে। দক্ষিণ পূর্ব এশিয়ায় বাংলাদেশেই প্রথম নদীর নিচ দিয়ে রাস্তা তৈরি হয়েছে। টানেল উদ্বোধন উপলক্ষে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং বাংলাদেশের প্রধানমন্ত্রীকে চিঠি পাঠিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। তবে বুধবার নরেন্দ্র মোদী ও।হাসিনার যৌথভাবে তিন প্রকল্পের উদ্বোধন নিয়ে বাড়তি কৌতূহল তৈরি হয়েছে। রাজনৈতিক মহল মনে করেছে, ভারত যে হাসিনা সরকারের পাশে আছে, সেই বার্তা দিতেই প্রধানমন্ত্রী পাঁচ রাজ্যের ভোটের প্রচারের ব্যস্ততার মধ্যেও বাংলাদেশের জন্য সময় বের করেছেন।

 দুই প্রধানমন্ত্রী যে প্রকল্পগুলির উদ্বোধন করবেন তারমধ্যে এরমধ্যে আখাউড়া-আগরতলা ক্রস বর্ডার রেল লিংক এবং যশোর-মংলা বন্দরের মাধ্যমে ভারতও উপকৃত হবে। তৃতীয় প্রকল্পটি হল মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্টের দ্বিতীয় প্রকল্পের উদ্বোধন।

বিরোধী দল বিএনপি বিগত কয়েক মাস যাবত প্রচার করে আসছে, নয়া দিল্লি হাসিনা সরকারের পাশে নেই, মোদী সরকার হাসিনার বিদায় চায় ইত্যাদি। বুধবার নয়া দিল্লির ঘোষণায় সেই প্রচার জোর ধাক্কা খেয়েছে। ভারত সরকারের তরফে আজ বিজ্ঞপ্তি জারি করে দুই প্রধানমন্ত্রীর কর্মসূচির কথা জানানো হয়।

 সেই অনুষ্ঠানের আগের দিন মঙ্গলবার নির্বাচন নিয়ে প্রধান বিরোধী দল বিএনপির সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব উড়িয়ে দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার ঢাকায় সাংবাদিক সম্মেলনে এই কথা জানিয়েছেন তিনি। শাসক দল আওয়ামী লিগের তিনিই সভাপতি। বিএনপিকে সন্ত্রাসীদের দল আখ্যা দিয়ে হাসিনা বলেন, খুনিদের সঙ্গে আলোচনায় বসার প্রশ্নই ওঠে না।

সেই সঙ্গে সাংবাদিক বৈঠকে আমেরিকাকে গণতন্ত্র নিয়ে খোঁচা দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ করতে মার্কিন যুক্তরাষ্ট্র নানা পদক্ষেপ করেছে। নির্বাচনে অশান্তি সৃষ্টিকারীদের আমেরিকা যাওয়ার অনুমতি দেওয়া হবে না, ঘোষণা করেছে বাইডেন প্রশাসন। এ নিয়ে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগ উঠেছে আমেরিকার বিরুদ্ধে।

 তাতে অবশ্য কর্ণপাত করেছে না মার্কিন প্রশাসন। মঙ্গলবারই ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বাংলাদেশের নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেন। বিকালে তিনি বলেন, শাসক ও বিরোধী দলের শর্তাধীন আলোচনা জরুরি।' শুধু মার্কিন রাষ্ট্রদূতই নন, আমেরিকার প্রতিনিধি দল দফায় দফায় ঢাকা গিয়ে ভোট নিয়ে রাজনৈতিক দল ও প্রশাসনের সঙ্গে বৈঠক করছে।

 মঙ্গলবার পিটার হাসের মন্তব্যের কিছু পরেই পূর্বনির্ধারিত সাংবাদিক সম্মেলনে হাসিনা আমেরিকার গণতান্ত্রিক পরিমণ্ডল নিয়ে প্রশ্ন তোলেন। বিএনপির সঙ্গে আলোচনার প্রস্তাব সম্পর্কে তিনি বলেন, আমেরিকায় বাইডেন (মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন) এবং ডোনাল্ড ট্রাম্প (সাবেক মার্কিন প্রেসিডেন্ট) কি একে ওপরের সঙ্গে কথা বলেন? যেদিন ওঁরা বলবেন সেদিন আমিও ভেবে দেখব'। 

 হাসিনা ফের নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি খারিজ করে দেন। বলেন, চলতি ব্যবস্থায় নির্দিষ্ট সময়ের মধ্যেই ভোট হবে। কারা ভোটে অংশ নিল আর কারা এল না কেয়ার করি না।

 প্রসঙ্গত, বিরোধী দল বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভোট চায়। গত শনিবার ঢাকায় সমাবেশ করার পর বুধবার পর্যন্ত অবরোধ কর্মসূচি পালন করছে।


```