Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

'আমার জীবন, আমার ভালবাসা...', ডিভোর্স জল্পনার মাঝেই স্ত্রীর জন্মদিনে পোস্ট বারাক ওবামার

সোশ্যাল মিডিয়ায় জল্পনা ছড়িয়েছে যে তাঁদের বিচ্ছেদ হতে চলেছে। তবে সব জল্পনায় জল ঢাললেন খোদ ওবামা।

'আমার জীবন, আমার ভালবাসা...', ডিভোর্স জল্পনার মাঝেই স্ত্রীর জন্মদিনে পোস্ট বারাক ওবামার

মিশেল এবং বারাক ওবামা

শেষ আপডেট: 18 January 2025 13:52

দ্য ওয়াল ব্যুরো: একসঙ্গে কয়েকদিন দেখা যায়নি। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টারের স্মরণসভাতে বারাক ওবামা অংশ নিলেও যাননি স্ত্রী মিশেল। আবার ইতিমধ্যে এও জানা গেছে, ডোনাল্ড ট্রাম্পের শপথগ্রহণ অনুষ্ঠানেও থাকবেন না বারাক-পত্নী। সব মিলিয়ে সোশ্যাল মিডিয়ায় জল্পনা ছড়িয়েছে যে তাঁদের বিচ্ছেদ হতে চলেছে। তবে সব জল্পনায় জল ঢাললেন খোদ ওবামা। স্ত্রীর জন্মদিনে আদরমাখা পোস্ট করলেন তিনি। 

'তুমি আমার জীবনের ভালবাসা। তোমার সঙ্গে পথ চলতে পেরে আমি ভাগ্যবান...', সোশ্যাল মিডিয়ায় স্ত্রী মিশেলের জন্মদিন উপলক্ষ্যে এমনই লিখেছেন বারাক ওবামা। লেখার পাশাপাশি একসঙ্গে একটি ছবিও পোস্ট করেছেন তিনি। 

সোশ্যাল মিডিয়ায় এখন চর্চা চলছে বারাক এবং মিশেলের সম্পর্ক নিয়ে। অনেকেই মনে করছেন বিগত কয়েক মাস ধরে আলাদা থাকছেন তাঁরা। দুজনের সম্পর্কের অবনতি হয়েছে। সেই কারণে একসঙ্গে কোনও অনুষ্ঠানেও তাঁদের দেখা যাচ্ছে না। যদিও এখন এই পোস্টের পর জল্পনার খানিক অবসান ঘটেছে।

আগামী ২০ জানুয়ারি আমেরিকার প্রেসিডেন্ট পদে শপথ নিতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু সেই শপথগ্রহণ অনুষ্ঠানে বারাক ওবামা থাকলেও আসবেন না তাঁর স্ত্রী মিশেল ওবামা। প্রেসিডেন্টের শপথগ্রহণ অনুষ্ঠানে প্রাক্তন প্রেসিডেন্ট এবং ফার্স্ট লেডিরা উপস্থিত থাকেন। কোনও স্পষ্ট নিয়ম না থাকলেও এই প্রথা চলে আসছে বছর বছর ধরে।

তবে এবার ট্রাম্পের অনুষ্ঠানে যোগ দেবেন না সে দেশের প্রাক্তন ফার্স্ট লেডি মিশেল ওবামা।  তাঁর যোগ না দেওয়ার বিষয়টি ইতিমধ্যে বারাক ও মিশেল ওবামার দফতর থেকে নিশ্চিত করা হয়েছে। এই খবর প্রকাশ্যে আসার পরই গুঞ্জন শুরু হয় তাঁদের ডিভোর্স নিয়ে। 


```