Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

হাছানের পয়লা সফরেই তিস্তা নিয়ে আলোচনা চায় বাংলাদেশ, কথা হবে বাণিজ্য বৃদ্ধি নিয়েও 

হাছান মামুদ তাঁর প্রথম বিদেশ সফরের জন্য ভারতকে বেছে নিয়েছেন। নতুন সরকারের তরফে সৌজন্য, সৌহার্দ্য বিনিময়ের এই সফরে দুই দেশের মধ্যে বহমান নদীগুলির জল বিনিময় নিয়ে আলোচনা এগিয়ে নিতে চায় দুই দেশই। বাংলাদেশের অগ্রাধিকার তিস্তা।

হাছানের পয়লা সফরেই তিস্তা নিয়ে আলোচনা চায় বাংলাদেশ, কথা হবে বাণিজ্য বৃদ্ধি নিয়েও 

শেষ আপডেট: 2 February 2024 09:10

দ্য ওয়াল ব্যুরো: তিস্তার জল নিয়ে চলমান সমস্যার এবার আশু সমাধান চায় বাংলাদেশ। আগামী ৭ ফেব্রুয়ারি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হাছান মামুদ ভারত সফরে আসছেন। শেখ হাসিনা পঞ্চমবারের জন্য প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়ে পররাষ্ট্রমন্ত্রী হিসাবে হাছানকে বেছে নিয়েছেন। আর দায়িত্ব নিয়েই হাছান মামুদ তাঁর প্রথম বিদেশ সফরের জন্য ভারতকে বেছে নিয়েছেন। নতুন সরকারের তরফে সৌজন্য, সৌহার্দ্য বিনিময়ের এই সফরে দুই দেশের মধ্যে বহমান নদীগুলির জল বিনিময় নিয়ে আলোচনা এগিয়ে নিতে চায় দুই দেশই। বাংলাদেশের অগ্রাধিকার তিস্তা।

হাছানের আসন্ন সফর প্রসঙ্গে সে দেশের পররাষ্ট মন্ত্রকের মুখপাত্র সেহেলী সাবরীন জানিয়েছেন, নতুন পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফরের আলোচ্য সূচিতে তিস্তার জল বণ্টনের বিষয়টি বিশেষ আছে। এই ব্যাপারে বিশেষ গুরুত্ব সহকারে আলোচনা চায় ঢাকা। বাংলাদেশ তাদের আকাঙ্খার কথা ফের দিল্লির কাছে তুলে ধরবে। 

সূত্রের খবর, নয়া দিল্লিও তিস্তা নিয়ে ঢাকার ব্যকুলতাকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে। সাউথ ব্লক এই ব্যাপারে পশ্চিমবঙ্গ ও সিকিম সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। 

আসলে বাংলাদেশে সরকারি এবং রাজনৈতিক মহলে ধারণা আছে, পশ্চিমবঙ্গ সরকারের আপত্তিতেই তিস্তার জলবণ্টন চুক্তি করা যাচ্ছে না। অন্যদিকে, তথ্য পরিসংখ্যান দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দেখিয়েছে, তিস্তার উপরের ভাগে সিকিমের একাধিক জলবিদ্যুৎ প্রকল্প আছে। সেগুলির জন্য পদে পদে নদীর উপর বাঁধ থাকায় জল প্রবাহ বিঘ্নিত হচ্ছে। ফলে বাংলাদেশকে দেওয়ার মতো বাড়তি জল সুখা মরশুমে থাকছে না। 

এই পরিস্থিতির সুযোগ নিয়ে চিন তিস্তা মহা পরিকল্পনা নিয়ে বাংলাদেশকে আর্থিক ও প্রযুক্তিগত সুবিধা দিতে প্রস্তাব দিয়েছে বলে খবর, যা আবার ভারতের পছন্দ নয়। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন, ভারত এই ব্যাপারে জানতে আগ্রহী হলে তারা জানাতে প্রস্তুত।

ঢাকার সরকারি সূত্র বলছে, তিস্তা মহা পরিকল্পনা হল বাংলাদেশের অভ্যন্তরে জলাধার নির্মাণ করে বর্ষার জল ধরে রাখার ব্যবস্থা করা। সেই কাজে চিন বাংলাদেশে সদ্য অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের সময় থেকেই সাহায্যের বার্তা দিয়ে আসছে। সে দেশের উত্তর প্রান্তের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ওই নদীর জল। ফলে বাংলাদেশকে একটা সিদ্ধান্তে পৌঁছতে হবে দ্রুত।

সাধারণ নির্বাচনে বিএনপি অংশ না নেওয়ায় তিস্তা প্রসঙ্গ ভোটের প্রচারে ছিল না। তা সত্ত্বেও হাসিনা প্রশাসন মনে করছে, তিস্তার জলের বিষয়টি আর ফেলে রাখার অবকাশ নেই। এক যুগের বেশি হতে চলল চুক্তি সইয়ের মুখে শেষ পর্যন্ত তা স্থগিত হয়ে যায় পশ্চিমবঙ্গ সরকারের আপত্তিতে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তি মেনে নেয় নরেন্দ্র মোদী সরকার। 

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, হাছানের সফরে দুই দেশের বাণিজ্য বিরোধী নিয়েও বিশদ কথা হবে। সম্প্রতি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশের পরিকাঠামোর ভুয়সী প্রশংসা করেছেন।বলেছেন, এরফলে  ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলি বিশেষ ভাবে উপকৃত হচ্ছে। সরকারি সূত্রের খবর, হাছানের দিল্লি সফরে দুই দেশের বাণিজ্যের প্রসার নিয়ে কথা হবে।


```