Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বালুচিস্তানের ১৭ জায়গায় একযোগে হামলা বিদ্রোহীদের, মুখে কুলুপ পাকিস্তানের

‘অপারেশন বাম’ বা উদয় অভিযান নাম দিয়ে বালুচিস্তান লিবারেশন ফ্রন্ট ও সহযোগী বিদ্রোহী সংগঠনগুলি প্রায় প্রত্যেকটি জেলার পাকিস্তানের সরকারি ও সেনা ঘাঁটিগুলিকে নিশানা করে।

বালুচিস্তানের ১৭ জায়গায় একযোগে হামলা বিদ্রোহীদের, মুখে কুলুপ পাকিস্তানের

প্রতীকী ছবি।

শেষ আপডেট: 10 July 2025 18:57

দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানের বালুচিস্তানে প্রায় ১৭টি জায়গায় একযোগে বিশাল হামলা চালাল বিদ্রোহীরা। অপারেশন বাম’ বা উদয় অভিযান নাম দিয়ে বালুচিস্তান লিবারেশন ফ্রন্ট ও সহযোগী বিদ্রোহী সংগঠনগুলি প্রায় প্রত্যেকটি জেলার পাকিস্তানের সরকারি ও সেনা ঘাঁটিগুলিকে নিশানা করে। মঙ্গলবার রাতভর চলা ওই অভিযান কয়েক বছরের মধ্যে প্রথম বলে মনে করা হচ্ছে।

বিএলএফ দাবি করেছে, এই অভিযান দশকের পর দশক পুরনো পাকিস্তান সরকার বিরোধী লড়াইয়ের এক নতুন অধ্যায়। তারাই এই অভিযানের দায় স্বীকার করেছে। বালুচিস্তান প্রদেশের ১৭টি জায়গায় হামলায় পাকিস্তানের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করা ছাড়াও বেশকিছু প্রশাসনিক ভবন গুঁড়িয়ে দিয়েছে বিদ্রোহীরা। এছাড়াও কয়েকটি মিলিটারি চেক পয়েন্ট উড়িয়ে দেওয়া হয়েছে। যদিও পাকিস্তান সরকারের তরফে এখনও ক্ষয়ক্ষতি নিয়ে কোনও মন্তব্য করা হয়নি।

এক বিবৃতিতে বিএলএফের মুখপাত্র মেজর গোয়াহরাম বালুচ জানান, বালুচের জাতীয় মুক্তি আন্দোলন যুদ্ধের নতুন সূর্যোদয় ঘটাল এই অভিযান। মাকরান উপকূল থেকে কোহ-ই-সুলেমান পার্বত্য এলাকা পর্যন্ত একযোগে অভিযান চালিয়েছি আমরা। এখানেই শেষ নয়, স্বাধীনতা অর্জন না করা পর্যন্ত এই অভিযান চলবে।

পাকিস্তান সরকারের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন এক নয়া মাত্রা পেতে চলেছে। যে কোনও প্রতিকূল অবস্থাতেও যে বালুচ সেনাবাহিনী তাদের ক্ষমতা প্রদর্শন করতে পারে তা বুঝিয়ে দেওয়া হয়েছে পাকিস্তানি সরকারকে। সরকারি কর্মী, সেনা ও ভবনের মারাত্মক ক্ষতি করে দেওয়ার দাবি করলেও পাকিস্তান সরকার এ ব্যাপারে মুখে কুলুপ এঁটেছে।


```