Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

৮৮ বছরে প্রয়াত পোপ ফ্রান্সিস, জানাল ভ্যাটিকান, দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন

গত কয়েক বছর ধরে একাধিক রোগে আক্রান্ত হয়েছিলেন পোপ ফ্রান্সিস। ২০২৩ সালের পর থেকে অনেকবার হাসপাতালেও ভর্তি করতে হয়েছিল তাঁকে।

৮৮ বছরে প্রয়াত পোপ ফ্রান্সিস, জানাল ভ্যাটিকান, দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন

প্রয়াত পোপ ফ্রান্সিস - ফাইল ছবি

শেষ আপডেট: 21 April 2025 15:40

দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। সম্প্রতি গুড ফ্রাইডে উপলক্ষ্যে কলোসিয়ামের প্রশেসনেও দেখা যায়নি তাঁকে। সোমবার এল মৃত্যুর খবর। ভ্যাটিকানের (Vatican City) তরফে জানানো হল, পোপ ফ্রান্সিস (Pope Francis) প্রয়াত হয়েছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। 

সোমবার সকাল ৭.৩৫ নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পোপ ফ্রান্সিস। ভ্যাটিকানের তরফে জানানো হয়েছে, নিজের জীবন যীশু এবং চার্চের প্রতি দান করে দিয়েছিলেন পোপ। তাঁর মৃত্যুতে সকলের মনে গভীর শোক। 

গত কয়েক বছর ধরে একাধিক রোগে আক্রান্ত হয়েছিলেন পোপ ফ্রান্সিস। ২০২৩ সালের পর থেকে অনেকবার হাসপাতালেও ভর্তি করতে হয়েছিল তাঁকে। কিছু মাস আগে শ্বাসকষ্ট এবং ফুসফুসের সংক্রমণে ভুগছিলেন তিনি। পরে ডাবল নিউমোনিয়া ধরা পড়ার পর তাঁর চিকিৎসা আরও জটিল থেকে জটিলতর হয়। কিন্তু আশা ছিল তিনি সুস্থ হয়ে যাবেন কারণ রবিবারই খ্রিস্টান ক্যাথলিক ধর্মালবলম্বীদের উদ্দেশে ইস্টারের বার্তা দিয়েছিলেন পোপ ফ্রান্সিস। সেন্ট পিটারস ব্যাসিলিকার ব্যালকনি থেকে ভাষণ দিয়েছিলেন তিনি। কিন্তু শেষরক্ষা হল না।

২০১৩ সালে বেনেডিক্ট (১৫) পদত্যাগ করার পর পোপ হয়েছিলেন ফ্রান্সিস। প্রায় ১২ বছর পোপ থাকাকালীন ভ্যাটিকানের আমলাতন্ত্রের বিরাট পরিবর্তন আনেন তিনি। শিক্ষার ক্ষেত্রে ব্যাপক প্রসার ঘটান। ৬৫টি দেশে ৪৭ বারের বেশি সফর করেছিলেন পোপ। 

শারীরিক অবস্থার অবনতি হতে শুরু হওয়ায় ২০২৩ সালের পর থেকে অনেকবার হাসপাতালেও ভর্তি করতে হয়েছিল পোপকে। অল্প বয়সে ফুসফুসের একটি অংশ চিকিৎসার কারণেই বাদ দিতে হয়েছিল তাঁর। ফলে ডবল নিউমোনিয়ার কারণে পোপের স্বাস্থ্যের আরও অবনতি হচ্ছিল। তবুও ভ্যাটিকান আশা করেছিল তিনি সুস্থ হয়ে উঠবেন। তবে সে আশা পূরণ হল না। সোমবার সকালে প্রয়াত হলেন তিনি। 

পোপ ফ্রান্সিসের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 


```