Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

বাংলাদেশে উত্তাল কোটা আন্দোলনে সংঘর্ষে মৃত ৫, জখম শতাধিক ছাত্রছাত্রী

সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে মঙ্গলবার উত্তাল হয়ে ওঠে ঢাকা, চট্টগ্রামসহ একাধিক বড় শহর

বাংলাদেশে উত্তাল কোটা আন্দোলনে সংঘর্ষে মৃত ৫, জখম শতাধিক ছাত্রছাত্রী

পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে

শেষ আপডেট: 16 July 2024 18:38

দ্য ওয়াল ব্যুরো:  বাংলাদেশে সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে মঙ্গলবার উত্তাল হয়ে ওঠে ঢাকা, চট্টগ্রামসহ একাধিক বড় শহর। এ পর্যন্ত পাওয়া বেসরকারি সূত্রে জানা গিয়েছে, চট্টগ্রামে কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে যুবলিগ-ছাত্রলিগের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। অন্যদিকে, রাজধানীর ঢাকা কলেজের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে যুবলিগ ও ছাত্রলিগের নেতা–কর্মীদের সংঘর্ষের মধ্যে এক যুবক নিহত হয়েছেন।

রংপুরে সংঘর্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক শিক্ষার্থী। শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলিগের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। সেই সময় পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। নিহত আবু সাঈদ (২২) রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী। তাঁর বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে। তিনি বিশ্ববিদ্যালয়ের কোটা আন্দোলনের অন্যতম নেতা ছিলেন।

এদিন বিকেল সাড়ে চারটার দিকে আহত কয়েকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে তাঁদের মৃত ঘোষণা করা হয়। এর আগে বেলা তিনটার দিকে নগরের মুরাদপুরে শিক্ষার্থীদের উপর সশস্ত্র কিছু যুবক গুলি ছুড়লে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। নিহতরা হলেন মহম্মদ ফারুক (৩২) ও মহম্মদ ওয়াসিম (২২)। অপরজনের পরিচয় জানা যায়নি। তাঁর বয়স ২৪। তাঁর পিঠে গুলির চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। অন্যদিকে ফারুকের বুকে গুলি লাগে। আহত অন্তত ২০ জন হাসপাতালে ভর্তি রয়েছেন।

বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলো জানিয়েছে, এদিন ঢাকা কলেজের রাস্তা থেকে বিকেল সোয়া পাঁচটার দিকে এক যুবককে ঢাকা মেডিক্যালে আনা হয়। তখন কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর বয়স আনুমানিক ২৫ বছর। ওই যুবকের পরনে জিনসের প্যান্ট ও সাদা গেঞ্জি রয়েছে। তাঁকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে আনা হয়। তাঁর মাথায় আঘাত রয়েছে।

গতকাল, সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে যুক্ত শিক্ষার্থীদের ওপর হামলা চালায় ছাত্রলিগ। এর প্রতিবাদে মঙ্গলবার দুপুরে সায়েন্স ল্যাব এলাকায় বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। দুপুর ২টোর দিকে ওই মিছিলে হামলা চালায় ছাত্রলিগের নেতা–কর্মীরা। এর পর থেকে ওই এলাকায় দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়।


```