Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

চিনে মৃত্যুমিছিল! বৃদ্ধের গাড়ির ধাক্কায় ৩০ জনের বেশি মৃত, আশঙ্কাজনক আরও ৪৩

চিনের ঝুহাইয়ের একটি স্পোর্টস সেন্টারে একটি অনুষ্ঠান ছিল। তা দেখতে সেখানে জড়ো হয়েছিলেন শয়ে শয়ে মানুষ।

চিনে মৃত্যুমিছিল! বৃদ্ধের গাড়ির ধাক্কায় ৩০ জনের বেশি মৃত, আশঙ্কাজনক আরও ৪৩

চিনের ঝুহাইয়ে দুর্ঘটনাস্থলের ছবি

শেষ আপডেট: 12 November 2024 20:39

দ্য ওয়াল ব্যুরো: বেপরোয়া গাড়ির ধাক্কা! চিনের দক্ষিণ প্রান্তে ঝুহাই শহরে মৃত্যু হল কমপক্ষে ৩৫ জনের। গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আরও ৪৩ জন। তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে খবর। ঘটনায় ইতিমধ্যে ঘাতক গাড়ির চালককে গ্রেফতার করেছে পুলিশ। বিষয়টি সামনে আসতেই শোকপ্রকাশ করেছেন প্রেসিডেন্ট শি জিনপিং। নিহত ও আহতদের পরিবারকে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি।

মঙ্গলবার পুলিশ জানিয়েছে, সোমবার সন্ধেতে আচমকাই ঘটে যায় দুর্ঘটনা। ঝুহাইয়ের একটি স্পোর্টস সেন্টারে একটি অনুষ্ঠান ছিল। তা দেখতে সেখানে জড়ো হয়েছিলেন শয়ে শয়ে মানুষ।

সেখানেই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পরপর মানুষকে পিষে মারে। ঘটনার সিসিটিভি ফুটেজ মঙ্গলবার ঝুহাই পুলিশের হাতে এসেছে। সেখানেই ভয়াবহ ঘটনার ছবি সামনে এসেছে।

ঘাতক গাড়িটি ধাক্কা মারার পর সেখানে রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায়। রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় অনেককে। অনেকে আবার যন্ত্রণায় ছটফট করতে থাকেন। ঘটনাস্থলেই অনেকের মৃত্যু হয় বলে খবর। এদিকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলেও অনেককেই বাঁচানো সম্ভব হয়নি। আহতদের মধ্যে বেশকয়েকজনের অবস্থা সংকটজনক বলে হাসপাতাল সূত্রে খবর। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

বছর ৬২-এর অভিযুক্ত গাড়িচালককে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে ডিভোর্সি ওই বৃদ্ধ ঝুহাইয়ের বাসিন্দা। গ্রেফতার করতে গেলে অভিযুক্ত ছুরি দিয়ে আত্মহত্যার চেষ্টাও করে। কিন্তু তা হয়ে ওঠেনি। তবে ছুরির আঘাতে জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বৃদ্ধ। কিন্তু কী কারণে এমন কাণ্ড ঘটালেন তা এখনও জানা যায়নি। প্রাথমিক তদন্তে অনুমান, মানসিক অবসাদ থেকেই এমন দুর্ঘটনা ঘটিয়েছে অভিযুক্ত।


```