Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

আমেরিকায় ঘরোয়া পার্টিতে এলোপাথাড়ি গুলি! হত এক, আহত ১৩

এবার ঘরোয়া পার্টিতে (Houston family party) এলোপাথাড়ি গুলি চালানোর অভিযোগ উঠল এক বহিরাগতর বিরুদ্ধে।

আমেরিকায় ঘরোয়া পার্টিতে এলোপাথাড়ি গুলি! হত এক, আহত ১৩

ফাইল ছবি।

শেষ আপডেট: 4 May 2025 22:21

দ্য ওয়াল ব্যুরো: এবার ঘরোয়া পার্টিতে (Houston family party) এলোপাথাড়ি গুলি চালানোর অভিযোগ উঠল এক বহিরাগতর বিরুদ্ধে।

সূত্রের খবর, পার্টিতে উপস্থিত কয়েকজন পাল্টা গুলি চালান। গুলি পাল্টা গুলির জেরে মৃত্যু হয়েছে একজনের। গুরুতর জখম আরও ১৩ জন। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে পুলিশ সূত্রের খবর।

হিউস্টন পুলিশ সূত্রের খবর, স্থানীয় সময় রবিবার রাত সাড়ে ১২টা নাগাদ ঘটনাটি ঘটে। তদন্তে নেমে পুলিশ বেশ কয়েকজনকে আটক করেছে। বাজেয়াপ্ত করা হয়েছে একাধিক বন্দুক। কে কে গুলি চালিয়েছিল, কার গুলিতে আমন্ত্রিত এক জনের মৃত্যু হল, তদন্তে তা নিশ্চিত করার চেষ্টা করছে পুলিশ।

জানা গিয়েছে, রবিবার রাতে ঘরোয়া পার্টিতে ঢুকে পড়েছিল এক বহিরাগত। অভিযোগ, সে মদ্যপ অবস্থায় ছিল। বেরিয়ে যেতে বলায়, সে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র আতঙ্কে পার্টি ছেড়ে সকলে পালাতে শুরু করে। আত্মরক্ষার্থে পাল্টা গুলিও চলে।

পরে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ আহতদের উদ্ধার করে। মৃত ব্যক্তির দেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।  ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় জনমানসে ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য। 


```