Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

China: ইসলামাবাদের পাশে বেজিং, চিনের দু’মুখোপনায় দোভাল বোঝালেন, ভারত ছেড়ে দেওয়ার পাত্র না

শনিবারই চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই পাকিস্তানি প্রতিপক্ষ ইশাক দারকে (Ishaq Dar) ফোন করে বলেছেন যে "বেজিং পাকিস্তানের স্বাধীনতা, সীমান্ত ও সার্বভৌমত্ব রক্ষা করতে ইসলামাবাদের পাশে রয়েছে সবসময়।"

China: ইসলামাবাদের পাশে বেজিং, চিনের দু’মুখোপনায় দোভাল বোঝালেন, ভারত ছেড়ে দেওয়ার পাত্র না

ছবি সংগৃহীত

শেষ আপডেট: 11 May 2025 07:46

দ্য ওয়াল ব্যুরো: ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির (India Pakistan Ceasefire) ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই কাশ্মীরে (Jammu Kashmir) ড্রোন হামলা ও বিস্ফোরণে ফের উত্তেজনা ছড়ায়। এরই মধ্যে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের (Ajit Doval) সঙ্গে ফোনে কথা বলেন চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই (Wang Yi)। ওয়াং নয়াদিল্লিকে অনুরোধ করেছেন, পরিস্থিতি যেন আর উত্তপ্ত না হয়। অথচ এই চিনই পাকিস্তানের বিদেশমন্ত্রককে জানিয়েছে যে তারা "দৃঢ়ভাবে" ইসলামাবাদের (Islamabad) পাশে রয়েছে।

শনিবারই চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই পাকিস্তানি প্রতিপক্ষ ইশাক দারকে (Ishaq Dar) ফোন করে বলেছেন যে "বেজিং পাকিস্তানের স্বাধীনতা, সীমান্ত ও সার্বভৌমত্ব রক্ষা করতে ইসলামাবাদের পাশে রয়েছে সবসময়।" এদিকে আবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে ফোন করে চিনা বিদেশমন্ত্রী পহেলগামের জঙ্গি হানার নিন্দা করেন এবং যে কোনও ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে তারা পাশে আছে বলেই ভরসা জোগানোর চেষ্টা করেন। চিনের 'একই অঙ্গে এত রূপ' দেখে কূটনীতিকদের ভ্রূকুঞ্চিত হওয়ার জোগাড়।

তবে চিনের এই দু'মুখোপনার সামনে দমে যায়নি ভারত। অজিত দোভালও স্পষ্ট করে জানান, ভারত যুদ্ধ করতে চায় না। যুদ্ধ কারোর স্বার্থেই ভাল নয়। তবে ২২ এপ্রিলের পহেলগাঁও জঙ্গি হানায় অনেক ভারতীয়দের প্রাণহানি হয়েছিল। ভারতকে সন্ত্রাস প্রতিরোধে পদক্ষেপ করতেই হত।

যুদ্ধবিরতির মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই ফের উত্তপ্ত হয়ে ওঠে কাশ্মীর। যা দেখে কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা এক্স হ্যান্ডেলে লেখেন, "এ কেমন যুদ্ধবিরতি?" পরে বিদেশ সচিব বিক্রম মিস্রি বলেন, "পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। আমাদের বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে, ভবিষ্যতে কোনওরকম অনুপ্রবেশ বা উস্কানি হলে যেন তারা কড়া জবাব দেয়।"


```