Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

আরও এক অতিমারী আসছেই! চিনা গবেষকের বক্তব্যে আশঙ্কার মেঘ

ভারতের একাধিক রাজ্যে নতুন করে করোনা আক্রান্তের খোঁজ মিলেছে। এই অবস্থায় আতঙ্ক আরও বাড়ল চিনের এক গবেষকের বক্তব্যে।

আরও এক অতিমারী আসছেই! চিনা গবেষকের বক্তব্যে আশঙ্কার মেঘ

আবার এক অতিমারীর আশঙ্কা বিশ্বজুড়ে

শেষ আপডেট: 22 May 2024 17:32

দ্য ওয়াল ব্যুরো: কোভিড-১৯ আতঙ্ক কেটেও কাটছে না। ২০২০-২১ সালের আতঙ্কের পর চলতি বছর আবার করোনা ভাইরাস নিয়ে ভয় পাচ্ছে সাধারণ মানুষ। কারণ ফের একবার এই ভাইরাসের বাড়বাড়ন্তের খবর সামনে আসছে। ভারতের একাধিক রাজ্যে নতুন করে করোনা আক্রান্তের খোঁজ মিলেছে। এই অবস্থায় আতঙ্ক আরও বাড়ল চিনের এক গবেষকের বক্তব্যে। তাঁর মতে, নতুন এক অতিমারী আসছেই, আর তারা 'যদি' নয়, 'কবে' নিয়ে গবেষণা করছেন। 

করোনার পর আরও এক অতিমারী কি আসছে? চিনের গবেষক ড. ঝ্যাং ওয়েনহং বলছেন, অতিমারী যে আসছে তা নিশ্চিত! তাই 'যদি আসে' এই নিয়ে গবেষণা করছেন না তারা। আদতে অতিমারী কবে আসতে পারে সেটা নিয়েই চলছে গবেষণা। বেজিংয়ের ন্যাশনাল মেডিক্যাল সেন্টার ফর ইনফেকশিয়াস ডিজিজের প্রধান ড. ঝ্যাং ওয়েনহং। তিনি বর্তমানে জলবায়ু পরিবর্তন ও সংক্রামক রোগের সম্পর্ক নিয়ে গবেষণা করছেন। 

চিনা গবেষকের কথায়, জলবায়ু পরিবর্তন পরবর্তী অতিমারী আনার ক্ষেত্রে বিরাট ভূমিকা পালন করতে পারে। গ্লোবাল ওয়ার্মিং-এর ফলে পৃথিবীর সামগ্রিক তাপমাত্রা বেড়ে চলেছে। ফলে বহু সময় আগেকার বিভিন্ন ভাইরাস, ব্যাকটেরিয়া যেন 'নতুন জীবন' পাচ্ছে। তা থেকে ছড়াতে পারে নতুন কোনও অতিমারী। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও সম্প্রতি এই ইস্যুতে আশঙ্কা প্রকাশ করেছিল। এখন চিনের এই গবেষকের গলাতেও সেই একই সুর। 

করোনার মতোই ফের কোনও ছোঁয়াচে রোগ ভয়ঙ্কর মহামারীর চেহারা নিতে পারে। মানুষে মানুষে সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে, মৃত্যুমিছিল শুরু হতে পারে। এমনই বলেছিল 'হু'। কোন ভাইরাস বা ব্যাকটেরিয়া থেকে পরবর্তী অতিমারী হবে তার আন্দাজ এখনও কারও হয়নি। সেই প্রেক্ষিতে নতুন মহামারিকে 'ডিজিজ এক্স' বলেছে তারা। আশঙ্কা, করোনার চেয়েও ২০ গুণ বেশি মানুষ মারবে সেই অজানা ভাইরাস।


```