Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পেরুর পাহাড়ে বরফ গলতেই বেরিয়ে এল দেহ! নিখোঁজ হওয়ার ২২ বছর পরে উদ্ধার মার্কিন পর্বতারোহী

২০০২ সালের জুন মাসে উইলিয়াম স্ট্যাম্পফ্লের নিখোঁজ হওয়ার খবর পাওয়া গিয়েছিল। সে সময়ে তাঁর বয়স ছিল ৫৯। তিনি এবং তাঁর গোটা দলটিই আন্দিজের কর্ডিলেরা ব্লাঙ্কা রেঞ্জের হুয়াস্কারান শৃঙ্গ অভিযান করতে গিয়ে তুষারধসে চাপা পড়ে যান ৬৭০০ মিটার উচ্চতায়।

পেরুর পাহাড়ে বরফ গলতেই বেরিয়ে এল দেহ! নিখোঁজ হওয়ার ২২ বছর পরে উদ্ধার মার্কিন পর্বতারোহী

উদ্ধার মার্কিন পর্বতারোহীর দেহ।

শেষ আপডেট: 9 July 2024 12:03

দ্য ওয়াল ব্যুরো: ২২ বছর আগে পেরুর হুয়াস্কারান শৃঙ্গে অভিযান করতে গিয়ে নিখোঁজ হয়েছিলেন আমেরিকান পর্বতারোহী উইলিয়াম স্ট্যাম্পফ্লে। এতদিন ধরে কোনও খোঁজ মেলেনি তাঁর। অবশেষে বরফ গলার পরে বেরিয়ে এল তাঁর দেহ। তুষারে মোড়া অবিকৃত মমির মতো রয়েছে সে দেহ। বয়স বাড়েনি, পচনও ধরেনি। 

সোমবার দেহ উদ্ধারের পরে পুলিশ জানিয়েছে, ২০০২ সালের জুন মাসে উইলিয়াম স্ট্যাম্পফ্লের নিখোঁজ হওয়ার খবর পাওয়া গিয়েছিল। সে সময়ে তাঁর বয়স ছিল ৫৯। তিনি এবং তাঁর গোটা দলটিই আন্দিজের কর্ডিলেরা ব্লাঙ্কা রেঞ্জের হুয়াস্কারান শৃঙ্গ অভিযান করতে গিয়ে তুষারধসে চাপা পড়ে যান ৬৭০০ মিটার উচ্চতায়। সে সময়ে উদ্ধারকাজ চলেছিল অনেকদিন ধরে। কিন্তু খোঁজ মেলেনি কারও। 

এতদিনে বরফ গলতেই বেরিয়ে এসেছে দেহ। জানা গেছে, তাঁর জামাকাপড়, জুতো সবই রয়েছে একই রকম। পাওয়া গেছে পাসপোর্টও। পরিবারের তরফে শনাক্ত করা হয়েছে দেহ।

উত্তর-পূর্ব পেরুর হুয়াস্কারান এবং ক্যাশানের মতো শৃঙ্গে প্রতি বছরই পাড়ি জমান সারা বিশ্বের পর্বতারোহীরা। দুর্ঘটনাও ঘটে মাঝেসাঝে। গত মে মাসেই উদ্ধার হয়েছে এক ইজরায়েলি অভিযাত্রীর দেহ। আরও একমাস আগে থেকে নিখোঁজ ছিলেন তিনি।


```