Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ক্রিসমাসের মুখে যান্ত্রিক ত্রুটি, থমকে গেল আমেরিকার বিমান পরিষেবা! চরম বিপদে পর্যটকরা

অজ্ঞাত এক যান্ত্রিক ত্রুটির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। 

ক্রিসমাসের মুখে যান্ত্রিক ত্রুটি, থমকে গেল আমেরিকার বিমান পরিষেবা! চরম বিপদে পর্যটকরা

প্রতীকী ছবি

শেষ আপডেট: 24 December 2024 19:34

দ্য ওয়াল ব্যুরো: ক্রিসমাসের উৎসব ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তার মধ্যেই বড় সমস্যার মুখে বিদেশের পর্যটকরা। কারণ আমেরিকার সংস্থার বিমান পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। অজ্ঞাত এক যান্ত্রিক ত্রুটির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। 

আমেরিকান এয়ারলাইন্স সংস্থা তাদের বিমান পরিষেবা আপাতত বন্ধ রেখেছে। ঠিক কী কারণে তাঁরা এই সিদ্ধান্ত নিয়েছে তা স্পষ্ট করা হয়নি। এদিকে এই ঘোষণার পর সোশ্যাল মিডিয়ায় কার্যত ঝড় বয়ে গেছে। কেউ দাবি করেছেন তাদের ফ্লাইট দীর্ঘ সময় ধরে রানওয়েতে দাঁড়িয়ে, আবার কেউ বলেছেন, তাঁদের রানওয়ে থেকে ফের বিমানবন্দরে ফিরিয়ে নিয়ে আসা হয়েছে। 

বিমান সংস্থার তরফে জানানো হয়েছে, যে সমস্যা তৈরি হয়েছে তা দ্রুত মেটানোর চেষ্টা করা হচ্ছে। যাত্রীদের একটু ধৈর্য রাখার বার্তা দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত তারা কোনও সরকারিভাবে কিছু ঘোষণাও করেনি। শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় যারা পোস্ট করছেন তাদের পোস্টে কমেন্ট করা হচ্ছে সংস্থার তরফে। 

প্রসঙ্গত, ৬০টি দেশের কমপক্ষে ৩৫০টি জায়গায় পরিষেবা দেয় আমেরিকা এয়ারলাইন্স। প্রতিদিন অন্তত হাজারটি বিমান চলাচল করে তাদের। তবে ক্রিসমাসের ঠিক আগে মার্কিন মুলুকের বড় বিমান সংস্থার পরিষেবা বন্ধ করার এই সিদ্ধান্তে মাথা ঠুকছেন বহু পর্যটক। কখন পরিষেবা স্বাভাবিক হবে তা কেউই বুঝতে পারছেন না। উৎসবের মাঝে ভোগান্তি বাড়ছে তাঁদের।


```