Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ইজরায়েলি হামলায় মৃত শিশু সহ ৪৫! নিন্দায় সরব বিশ্ব বলছে, 'অল আইজ অন রাফা'

গাজার কুড়ি লক্ষের কাছাকাছি জনসংখ্যার সবটাই প্রায় ভিড় করেছে দক্ষিণ সীমান্তের রাফা শহরে।

ইজরায়েলি হামলায় মৃত শিশু সহ ৪৫! নিন্দায় সরব বিশ্ব বলছে, 'অল আইজ অন রাফা'

রাফায় ইজরায়েলের হামলা নিয়ে সরব বিশ্ব

শেষ আপডেট: 29 May 2024 11:49

দ্য ওয়াল ব্যুরো: গত বছর অক্টোবর মাসে হামাসের অতর্কিত হামলার পর গোটা গাজা ভূখণ্ড কার্যত ধ্বংস করে দিয়েছে ইজরায়েল। এমন অবস্থায় গাজার কুড়ি লক্ষের কাছাকাছি জনসংখ্যার সবটাই প্রায় ভিড় করেছে দক্ষিণ সীমান্তের রাফা শহরে। তবে সেখানেও রবিবার হয় ইজরায়েলি হামলা। শিশু সহ অন্তত ৪৫ জনের মৃত্যু হয়েছে সেই ঘটনায়। তারপরই থেকেই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করতে শুরু করেছে 'অল আইজ অন রাফা' পোস্ট। 

তিন দিক দিয়ে গাজা ভূখণ্ডের একমাত্র 'প্রতিবেশী' ইজরায়েল। তবে হামাসের হামলার পর থেকে গাজাকে বিশ্বের বুক থেকে নিশ্চিহ্ন করতে উদ্যোগী হয়েছে নেতানিয়াহুর দেশ। গাজার আক্রমণ থেকে বেঁচে এখন কয়েক লক্ষ্য মানুষ আশ্রয় নিয়েছেন রাফায়।

ইজরায়েল সেখানেও হামলা করতে পারে আশঙ্কা করে বিশ্বজুড়ে একাধিক দেশের রাষ্ট্রপ্রধানরা নেতানিয়াহু সরকারকে অনুরোধ করেছিলেন যাতে রাফাকে রেহাই দেওয়া হয়। কিন্তু তেমনটা হয়নি। রাফায় শেষ পর্যন্ত হামলা চালিয়েছে ইজরায়েল।

রবিবারের রাতের ওই ঘটনাকে অবশ্য 'দুঃখজনক ভুল' বলে অভিহিত করেছেন ইজরায়েল প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতনিয়াহু। তাঁর দাবি, সেনা জানিয়েছিল, হামাস জঙ্গিদের ঘাঁটিতে সফল অভিযানে চালানো হয়েছে। নিকেশ হয়েছে বেশ কয়েক জন হামাস কমান্ডার! কিন্তু পরে দেখা যায় হামলা হয়েছে শরণার্থী শিবিরে। এই হামলার ঘটনা ঘিরেই নিন্দায় সরব গোটা বিশ্ব। 

রাফা সীমান্তে জড়ো হওয়া প্যালেস্টাইনি নাগরিকদের উপরে নির্বিচারে গুলি ও বোমাবর্ষণ করে ইজরায়েলি সেনা এবং বিমানবাহিনী।  এই হামলার ঘটনায় এক মিশরীয় সেনাও নিহত হয়েছেন বলে খবর। বিষয় হল, গাজার একমাত্র 'আশার আলো' মিশর। সেখানে ত্রাণ পাঠানোর জন্য নিয়ন্ত্রিত ভাবে সীমান্তের দরজাও খুলেছিল তারা। তবে ইজরায়েলি হামলার জবাবও তারা দিয়েছে।

তাৎপর্যপূর্ণ ব্যাপার, ১৯৭৯ সালে প্রথম আরব দেশ হিসাবে ইজরায়েলের সঙ্গে শান্তিচুক্তি করেছিল মিশর।  তাহলে এই ঘটনার পর কি মধ্যপ্রাচ্যেও যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়ে গেল? 


```