Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর

আমেরিকার 'গোল্ডেন ডোম' নিয়ে চিন্তায় চিন-রাশিয়া, কীভাবে কাজ করবে এই ডিফেন্স সিস্টেম

উপগ্রহ-ভিত্তিক নেটওয়ার্ক তৈরি করে ক্ষেপণাস্ত্র আটকানোই মূল লক্ষ্য 'গোল্ডেন ডোম'-এর।

আমেরিকার 'গোল্ডেন ডোম' নিয়ে চিন্তায় চিন-রাশিয়া, কীভাবে কাজ করবে এই ডিফেন্স সিস্টেম

ডোনাল্ড ট্রাম্প

শেষ আপডেট: 21 May 2025 10:27

দ্য ওয়াল ব্যুরো: আমেরিকার এয়ার ডিফেন্স সিস্টেম (USA Air Defence System) আরও মজবুত করতে বিরাট ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। জানিয়েছেন, কমপক্ষে ১৭৫ বিলিয়ন ডলার খরচে তৈরি হবে 'গোল্ডেন ডোম' (Golden Dome)। ইতিমধ্যে এর জন্য ২৫ বিলিয়ন ডলার বরাদ্দের প্রস্তাবও করা হয়েছে। কিন্তু এখন প্রশ্ন হল, এই প্রকল্প কী এবং তা কীভাবে কাজ করবে? প্রাথমিকভাবে এই সিস্টেম নিয়ে কিছু তথ্য সামনে এসেছে যা অবাক করার মতো।

এতদিন ধরে শুধু ইজরায়েলের 'আয়রন ডোম' নিয়ে চর্চা হত। যে কোনও জায়গা থেকে ছোড়া মিসাইল ধ্বংস করার ক্ষমতা রয়েছে এটির। তবে পাকিস্তানের সঙ্গে সংঘাতের পর ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম নিয়েও আলোচনা শুরু হয়েছে। 'আকাশ'-এর ক্ষমতা দেখে বিশ্ব কার্যত অবাক। সেই প্রেক্ষিতে বলা যায়, আমেরিকা এসব থেকেই অনুপ্রেরণা নিয়ে এখন প্রতিরক্ষায় আরও জোর দিচ্ছে এবং 'গোল্ডেন ডোম' তৈরি করার চিন্তা করেছে।

মার্কিন প্রেসিডেন্ট দেশবাসীকে বার্তা দিয়ে বলেছেন, এই এয়ার ডিফেন্স সিস্টেম তৈরি করতে কমপক্ষে ৩ বছর সময় লাগবে। আর এটি তৈরি হলে আমেরিকার দিকে চোখ তুলে তাকানোর সাহস কেউ পাবে না। ট্রাম্প এও মনে করিয়ে দেন, ''আমি ক্ষমতায় আসার পরই বলেছিলাম উন্নতমানের মিসাইল ডিফেন্স সিস্টেম তৈরি করব। আমার বলতে গর্ব হচ্ছে যে, সেই কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে।'' এখন জেনে নেওয়া যাক, এই এয়ার ডিফেন্স সিস্টেম আদতে কী।

গোল্ডেন ডোম মিসাইল শিল্ড সিস্টেম

উপগ্রহ-ভিত্তিক নেটওয়ার্ক তৈরি করে ক্ষেপণাস্ত্র আটকানোই মূল লক্ষ্য 'গোল্ডেন ডোম'-এর। ক্ষেপণাস্ত্র শনাক্ত করে তাকে ট্র্যাক করার জন্য প্রচুর স্যাটেলাইট এই সিস্টেমে অন্তর্ভুক্ত করা হবে। অন্য দেশ শুধু নয়, মহাকাশ থেকেও কোনও মিসাইল আমেরিকার দিকে ছোড়া হলে তা ডিটেক্ট করে ধ্বংস করার ক্ষমতা থাকবে এটির।

এটি তৈরি করতে কত খরচ হতে পারে?

ডোনাল্ড ট্রাম্প আপাতত জানিয়েছেন, এটি তৈরি জন্য ১৭৫ বিলিয়ন ডলার বরাদ্দ করা হয়েছে। তবে কংগ্রেস বাজেট অফিসের হিসেব অনুযায়ী, অন্তত ৫০০ বিলিয়ন ডলার খরচ হতে পারে।

'গোল্ডেন ডোম' তৈরির নেপথ্যে কারা

মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, আমেরিকার স্পেস ফোর্স জেনারেল মাইকেল গুয়েতিনের নেতৃত্বে এই ডিফেন্স সিস্টেম তৈরির কাজ হবে। ২০২১ সালে তিনি স্পেস ফোর্স জয়েন করেছিলেন। তার আগে ৩০ বছর ধরে মাইকেল ছিলেন মার্কিন এয়ার ফোর্সে।

ডোনাল্ড ট্রাম্পের এই ঘোষণার পর চিন এবং রাশিয়া খানিক ক্ষোভ প্রকাশ করেছে। তাঁদের মতে, আমেরিকা যা করছে তা খুব একটা সুখকর নয় বিশ্বের জন্য। আর এই সিস্টেমের ফলে মহাকাশও আগামী দিনে যুদ্ধক্ষেত্রে পরিণত হতে পারে।


```