Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা‘ইলিশ এনে দিন, আমি বেছে খাইয়ে দিচ্ছি’, তৃণমূলের মাছ-মাংস বন্ধের অভিযোগের পাল্টা স্মৃতির

আমেরিকাকে বাঁচাবে 'গোল্ডেন ডোম', প্রতিরক্ষায় জোর দিয়ে বিপুল অর্থ বরাদ্দের ঘোষণা ট্রাম্পের

ভারতের 'আকাশ' বা ইজরায়েলের 'আয়রন ডোম'-এর থেকে মার্কিন এই প্রকল্পের ব্যয় অনেক বেশি। 

আমেরিকাকে বাঁচাবে 'গোল্ডেন ডোম', প্রতিরক্ষায় জোর দিয়ে বিপুল অর্থ বরাদ্দের ঘোষণা ট্রাম্পের

ডোনাল্ড ট্রাম্প

শেষ আপডেট: 21 May 2025 08:25

দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানের হামলা (Pakistan Attack) রুখতে ভারত বেশি সময় লাগায়নি। পড়শি দেশের হাতিয়ার তুর্কি নির্মিত ড্রোন এবং চিনের মিসাইল কয়েক মিনিটেই হার মেনেছিল ভারতের এয়ার ডিফেন্স সিস্টেমের (Air Defence System) কাছে। এটা দেখেই কি অনুপ্রাণিত হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)? কারণ, আমেরিকার এয়ার ডিফেন্স সিস্টেম মজবুত করতে বিরাট ঘোষণা করেছেন তিনি। বিপুল অর্থ বিনিয়োগে তৈরি করা হবে 'গোল্ডেন ডোম' (Golden Dome)। এটি আদতে মিসাইল শিল্ড সিস্টেম (Missile Shield System) যা বাঁচাবে আমেরিকাকে (USA)।

এতদিন এয়ার ডিফেন্স সিস্টেম নিয়ে এককভাবে চর্চায় ছিল ইজরায়েল। তাদের 'আয়রন ডোম' (Iron Dome) বিশ্বজুড়ে বাহবা কুড়িয়েছে। তবে পাকিস্তানের সঙ্গে সংঘাতের আবহে ভারতে 'আকাশ' সিস্টেম দেখে সকলেই চমকে গেছে। এই এয়ার ডিফেন্স সিস্টেমই যথেষ্ট ছিল পাকিস্তানের বড় হামলা আটকানোর জন্য। ৬০০-র বেশি ড্রোন হামলা হলেও অধিকাংশ ক্ষেত্রে ব্যর্থ হয়েছিল পাকিস্তান। এখন আমেরিকাও তার আকাশ আরও সুরক্ষিত করতে উদ্যোগী হল।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, প্রায় ১৭৫ বিলিয়ন ডলার খরচ করে তৈরি করা হবে 'গোল্ডেন ডোম'। ইতিমধ্যে এর জন্য ২৫ বিলিয়ন ডলার বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। আমেরিকাবাসীর জন্য ট্রাম্পের বার্তা, ''আমি ক্ষমতায় আসার পরই বলেছিলাম উন্নতমানের মিসাইল ডিফেন্স সিস্টেম তৈরি করব। আমার বলতে গর্ব হচ্ছে যে, সেই কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে।'' এই এয়ার ডিফেন্স সিস্টেম তৈরি করতে কমপক্ষে ৩ বছর সময় লাগবে বলে মনে করা হচ্ছে।

ভারতের 'আকাশ' বা ইজরায়েলের 'আয়রন ডোম'-এর থেকে মার্কিন এই প্রকল্পের ব্যয় অনেক বেশি। ট্রাম্প জানিয়েছেন, 'গোল্ডেন ডোম'-এ অন্তর্ভুক্ত সব কিছুই আমেরিকায় তৈরি করা হবে এবং তাঁর বিশ্বাস ৩ বছর বললেও তার থেকে কম সময়ে এটি তৈরি হয়ে যাবে। দেশবাসীকে আশ্বস্ত করে তিনি এও বলেন, ''অন্য যে কোনও দেশ কেন, মহাকাশ থেকেও যদি কেউ আমেরিকায় মিসাইল ছোড়ে সেটাও এই প্রতিরক্ষা সিস্টেম ধরে ফেলবে এবং তা ধ্বংস করতে সক্ষম হবে।''

উপগ্রহ-ভিত্তিক নেটওয়ার্ক তৈরি করে ক্ষেপণাস্ত্র আটকানোই মূল লক্ষ্য 'গোল্ডেন ডোম'-এর। ক্ষেপণাস্ত্র শনাক্ত করে তাকে ট্র্যাক করার জন্য প্রচুর স্যাটেলাইট এই সিস্টেমে অন্তর্ভুক্ত করা হবে। 


```