Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

ব্রাজিলে ভেঙে পড়ল যাত্রীবাহী বিমান! পাইলট-সহ ৬২ জন যাত্রীর মৃত্যু

সোমবার ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে ব্রাজ়িলের সাও পাওলোতে।

ব্রাজিলে ভেঙে পড়ল যাত্রীবাহী বিমান! পাইলট-সহ ৬২ জন যাত্রীর মৃত্যু

ফাইল ছবি।

শেষ আপডেট: 10 August 2024 07:22

দ্য ওয়াল ব্যুরো: যাত্রীবাহী বিমান ভেঙে পড়ে মৃত্যু হল পাইলট-সহ বিমানের ৬২ জন যাত্রীর। সংবাদ সংস্থা সূত্রের খবর, সোমবার ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে ব্রাজ়িলের সাও পাওলোতে।

মাঝ আকাশ থেকে আচমকা জলবহুল এলাকায় ভেঙে পড়ে এটিআর-৭২ বিমানটি। খবর পেয়ে দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। তবে ভেঙে পড়ার পড়েই বিমানটিতে অগ্নি সংযোগের ঘটনা ঘটায় পাইলট-সহ যাত্রীদের কাউকেই বাঁচানো যায়নি বলে সংবাদসংস্থা জানিয়েছে।

জানা যাচ্ছে, ভোয়েপাস সংস্থার ওই বিমানে পাইলট-সহ চার জন বিমানকর্মী ছিলেন। ৫৮ জন যাত্রীকে নিয়ে কাসকেভেল থেকে সাও পাওলোয় গুয়ারুলহোসের দিকে যাচ্ছিল বিমানটি। আচমকাই ঘটে দুর্ঘটনাটি।

ইতিমধ্যে সমাজ মাধ্যমে বিমান ভেঙে পড়ার কিছু ভিডিও ভাইরাল হয়েছে। দ্য ওয়াল অবশ্য ভিডিও-র সত্যতা যাচাই করেনি। ভাইরাল ভিডিওয় দেখা যাচ্ছে, আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে মাঝ আকাশ থেকে কাটা ঘুড়ির মতো নীচে নামছে যাত্রীবাহী বিমানটি। জনবহুল এলাকায় পড়ার পড়েই অগ্নিসংযোগ ঘটে। ভাইরাল ভিডিওয় ফুটে উঠেছে বিমান দুর্ঘটনার ভয়াবহতা। ফলে বিমানের পাইলট-সহ ৬২ জন যাত্রীর মৃত্যু হয়েছে।


```