Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভেঙে পড়ল বায়ুসেনার বিমান, অল্পের জন্য প্রাণে রক্ষা দুই পাইলটের

ইতিমধ্যে দুর্ঘটনাস্থলের একটি ভিডিও সামনে এসেছে। তাতে দেখা যাচ্ছে, বিমানের ধ্বংসাবশেষ একটি মাঠে পড়ে আছে।

ভেঙে পড়ল বায়ুসেনার বিমান, অল্পের জন্য প্রাণে রক্ষা দুই পাইলটের

ভেঙে পড়া বিমান।

শেষ আপডেট: 6 February 2025 16:06

দ্য ওয়াল ব্যুরো: এবার দুর্ঘটনার কবলে বায়ুসেনার প্রশিক্ষিত বিমান। বৃহস্পতিবার মধ্যপ্রদেশের শিবপুরি জেলার বহরেতা সানি গ্রামের কাছে দুর্ঘটনার কবলে পড়ে ওই প্রশিক্ষিত বিমান। তবে দুর্ঘটনার আঁচ পেয়ে দুই পাইলট প্যারাসুটে করে বিমান থেকে বেরিয়ে আসায় প্রাণে রক্ষা পেয়েছেন।

কীভাবে প্রশিক্ষিত বিমানটি দুর্ঘটনার কবলে পড়ল তা স্পষ্ট নয়। ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছেছে স্থানীয় প্রশাসনের একটি উদ্ধারকারী দল।

জানা যাচ্ছে, এদিন এয়ার ফোর্সের মিরাজ ২০০০ ট্রেনার বিমানটিতে উঠেছিলেন দুই চালক। আচমকা মাঝআকাশে বিমানের গোলযোগ দেখা দেয়। এরপরই ভেঙে পড়ে সেটি। ইতিমধ্যে দুর্ঘটনাস্থলের একটি ভিডিও সামনে এসেছে। তাতে দেখা যাচ্ছে, বিমানের ধ্বংসাবশেষ একটি মাঠে পড়ে আছে। তা দেখতে জড়ো হয়েছেন প্রচুর কৌতূহলী মানুষ। 

তবে বিমানটি লোকালয়ের পরিবর্তে ফাঁকা জায়গায় ভেঙে পড়ায় হতাহতের কোনও ঘটনা ঘটেনি। এর আগে গত ১ ফেব্রুয়ারি আমেরিকার লোকালয়ে ভেঙে পড়েছিল একটি এয়ার অ্যাম্বুল্যান্স। এয়ার অ্যাম্বুল্যান্সটিতে গুরুতর অসুস্থ এক শিশুকে নিয়ে যাওয়া হচ্ছিল। সঙ্গে ছিলেন আরও পাঁচজন। ফিলাডেলফিয়ারের কাছে ভয়াবহ দুর্ঘটনায় এয়ার অ্যাম্বল্যান্সের যাত্রীরা তো বটেই যে এলাকায় ভেঙে পড়েছিল, সেখানকার বহু মানুষেরও মৃত্যুর ঘটনা ঘটেছিল। 


```