Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

নেদারল্যান্ডসের হয়ে দোভাষীর কাজ করা আফগানরা ধরা না দিলে বাড়ির লোকজনকে মারবে তালিবান! কেন?

দ্য ওয়াল ব্যুরো: তালিবান (taliban) ক্ষমতায় আসার পর বিভিন্ন বিদেশি বাহিনীর (foreign forces) হয়ে দোভাষীর (interpreter) কাজ করা আফগানদের (afghans) সাধারণ ভাবে ক্ষমা করে (pardon)  দেওয়া হচ্ছে বলে জানিয়েছিল। বিদেশি বাহিনী চলে গেলেও তাঁরা আফগান

নেদারল্যান্ডসের হয়ে দোভাষীর কাজ করা আফগানরা ধরা না দিলে বাড়ির লোকজনকে মারবে তালিবান! কেন?

শেষ আপডেট: 2 October 2021 10:42

দ্য ওয়াল ব্যুরো: তালিবান (taliban) ক্ষমতায় আসার পর বিভিন্ন বিদেশি বাহিনীর (foreign forces) হয়ে দোভাষীর (interpreter) কাজ করা আফগানদের (afghans) সাধারণ ভাবে ক্ষমা করে (pardon)  দেওয়া হচ্ছে বলে জানিয়েছিল। বিদেশি বাহিনী চলে গেলেও তাঁরা আফগানিস্তানেই থাকুন, তাঁদের কোনও ক্ষতি হবে না, ভরসা দিয়েছিল তারা। শুধু বিদেশিদের হয়ে দোভাষীর কাজ করা লোকজনই নয়, আফগানিস্তানের সরকারি, সামরিক কর্তাদের প্রতিও একই  অবস্থান ছিল তাদের। কিন্তু বদলা না নেওয়ার প্রতিশ্রুতি দিলেও বিদেশি বাহিনীর হয়ে চরবৃত্তি করা লোকজনকে খুঁজে খুঁজে তালিবান বের করছে বলে সম্প্রতি দাবি করা হয়েছে রাষ্ট্রপুঞ্জের এক গোপন রিপোর্টে। কথাটা যে মিথ্যে নয়, তার প্রমাণ মিলল। নেদারল্যান্ডসের (netherlands) হয়ে কাজ করা আফগান দোষীদের তালিবান আদালতে ডেকেছে বলে জানিয়েছে ডাচ পাবলিক টিভি এনওএস। ওই দোভাষীরা গা ঢাকা দিয়ে রয়েছেন। তালিবান হুঁশিয়ারি দিয়েছে, তাঁরা যদি সামনে এসে আদালতে হাজির না হন, তবে তার ফল ভুগতে হবে তাঁদের পরিবারের সদস্যদের। তাঁদের ভয়াবহ শাস্তি দিয়ে বিশ্বাসঘাতকদের কড়া বার্তা দেবে, জানিয়েছে তালিবান। তালিবানের এই হুমকি  দেওয়া চিঠিটি সম্প্রচার করেছে ডাচ টিভি সংস্থাটি। এনওএস জানিয়েছে, আফগানিস্তানে ইউরোপীয় ইউনিয়নের পুলিস এজেন্সি ইউরোপোলের হয়ে কাজ করা জনৈক  দোভাষী এই হুমকি চিঠি পেয়েছেন। তাঁর বিরুদ্ধে বিদেশিদের কাছ থেকে অবৈধ, অসম্মানজনক অর্থ নেওয়ার অভিযোগ তুলেছে তালিবান। বলেছে, আমরা বদলা নেব। তোমায় না পাই, তোমার আত্মীয়স্বজনদের ছাড়ব না। আরেক দোভাষীর জন্য তাদের বেশ  কয়েকজন যোদ্ধার মৃত্যু হয়েছে বলেও দাবি তালিবানের। এনওএস বলেছে, স্পষ্ট বোঝা যাচ্ছে, চিঠিগুলি তালিবানই পাঠিয়েছে। তাতে তাদের সিলমোহর রয়েছে। এনওএস জানিয়েছে,  তারা এমন প্রায় ১০ জনের সঙ্গে যোগাযোগ করেছে, যারা নেদারল্যান্ডসের হয়ে দোভাষীর বা অন্য কাজ করেছে একসময়। সকলেই জানিয়েছে, বিপজ্জনক পরিস্থিতির মধ্যে রয়েছে। .


```