Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প, ১৪ জনের মৃত্যু! মৃতের সংখ্যা ১০ গুণ বাড়ার আশঙ্কা

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প, ১৪ জনের মৃত্যু! মৃতের সংখ্যা ১০ গুণ বাড়ার আশঙ্কা

শেষ আপডেট: 7 October 2023 20:01

দ্য ওয়াল ব্যুরো: এবার বিধ্বংসী ভূমিকম্প আফগানিস্তানে। শনিবার আচমকাই কেঁপে ওঠে পশ্চিম আফগানিস্তানের বিস্তীর্ণ এলাকা। রিখটার স্কেলে সেই ভূমিকম্পের মাত্রা ৬.৩। ঘটনায় ইতিমধ্যেই ১৪ জনের মৃত্যুর খবর মিলেছে। আহত হয়েছেন ৭৮ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান। 

হেরাট প্রদেশের জনস্বাস্থ্য আধিকারিক মহম্মদ তালেব সাহিদ জানিয়েছেন, এখনও পর্যন্ত সেন্ট্রাল হসপিটালে যে কটি দেহ আনা হয়েছে তার ভিত্তিতে মৃতের সংখ্যা জানানো হয়েছে, তা প্রকৃত সংখ্যা নয়। তিনি আরও জানিয়েছেন, ধ্বংসস্তূপের নীচে অনেক মৃতদেহ আটকে রয়েছে বলে খবর মিলেছে। 

ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে যে ভূমিকম্পের কেন্দ্র ছিল এই অঞ্চলের বৃহত্তম শহর হেরাট থেকে ৪০ কিলোমিটার উত্তর-পশ্চিমে এবং প্রথম কম্পনটির পর আরও পাঁচটি আফটারশক হয়েছে পরপর। এদিন সকাল ১১টা নাগাদ আচমকাই পশ্চিম আফগানিস্তানের বিস্তীর্ণ অঞ্চলের মাটি কাঁপতে শুরু করে। আতঙ্কিত বাসিন্দারা ছুটে বাড়িঘর, অফিস থেকে বেরিয়ে আসতে শুরু করে। তখনই ১ জনের মৃত্যু হয়, আহত হন ২৫ জন। 

জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর মুখপাত্র মোল্লা জান সায়েক সংবাদসংস্থাকে জানিয়েছেন, শুধু শহর নয়, গ্রামীণ ও পাহাড়ি এলাকায়ও ভূমিধস নেমেছে। সেখানেও বাড়িঘর চাপা পড়ে অনেকে মারা গিয়ে থাকতে পারে বলে অনুমান। সব মিলিয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে। 

হেরাত ইরানের সীমান্ত থেকে ১২০ কিলোমিটার পূর্বে অবস্থিত একটি শহর যেটিকে আফগানিস্তানের সাংস্কৃতিক রাজধানী হিসাবে বিবেচনা করা হয়। হেরাট প্রদেশের রাজধানী এই শহরে আনুমানিক ২০ লক্ষ মানুষের বাস। 

গত বছরের জুন মাসে আফগানিস্তানের পাকতিকা অঞ্চলে ৫.৬ মাত্রার ভূমিকম্প হয়েছিল। সেই ভূমিকম্পে ১০০০-এরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল। চলতি বছরের মার্চে উত্তর-পূর্ব আফগানিস্তানের জুর্মের কাছে আর একটি ভূমিকম্প হয়েছিল। ৬.৫ মাত্রার ভূমিকম্পে আফগানিস্তান ও পাকিস্তান মিলিয়ে ১৩ জন মারা গিয়েছিলেন। দেশটিতে প্রায়ই ভূমিকম্পের ঘটনা লেগে থাকে। বিশেষ করে হিন্দুকুশ পর্বত এলাকা অত্যন্ত ভূমিকম্পপ্রবণ। 


```