Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

পাকিস্তান এমন ক্ষেপণাস্ত্র বানাচ্ছে যা আমেরিকাতেও আছড়ে পড়তে পারে, হুঁশিয়ারি

পাকিস্তানের এই ক্ষেপণাস্ত্র প্রকল্প নিয়ে আমেরিকা চারটি ক্ষেত্রে সেদেশের উপর নিষেধাজ্ঞা জারি করেছে।

পাকিস্তান এমন ক্ষেপণাস্ত্র বানাচ্ছে যা আমেরিকাতেও আছড়ে পড়তে পারে, হুঁশিয়ারি

পাকিস্তান এমনিতেই পরমাণু অস্ত্রধর দেশ।

শেষ আপডেট: 20 December 2024 12:26

দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানের অত্যাধুনিক প্রযুক্তির ক্ষেপণাস্ত্র তৈরির প্রকল্প আমেরিকার পক্ষেও বিপজ্জনক হতে পারে। শীর্ষ এক মার্কিন আধিকারিকের হুঁশিয়ারি, তেমন কিছু ঘটলে আমেরিকাতেও হানাদারিতে সক্ষম অতি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রযুক্তিকে উন্নত করছে পাকিস্তান। 

হোয়াইট হাউসের ওই আধিকারিক সতর্কবার্তায় বলেছেন, পাকিস্তান এমনিতেই পরমাণু অস্ত্রধর দেশ। তার উপর সম্প্রতি ওরা ক্ষেপণাস্ত্র প্রযুক্তিকে অত্যাধুনিক করার কৌশল নিয়েছে। দূরপাল্লার এইসব মারণাস্ত্র কেবলমাত্র দক্ষিণ এশীয় দেশগুলিতেই নয়, প্রয়োজনে আমেরিকার বুকেও আছড়ে পড়তে পারে, এমন প্রযুক্তি আনতে চলেছে পাকিস্তান।

এক সময়কার পাক-মার্কিন দোস্তির অন্যতম অংশীদার আমেরিকার ডেপুটি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন ফিনার এই চমকে দেওয়া সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেন, ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে ইসলামাবাদের আচার-আচরণ যথেষ্ট সন্দেহজনক এবং তার লক্ষ্য বাস্তবিক প্রশ্ন তুলে দিচ্ছে। যা আমেরিকার পক্ষেও বিপজ্জনক হতে পারে।

প্রসঙ্গত, ইতিমধ্যেই পাকিস্তানের এই ক্ষেপণাস্ত্র প্রকল্প নিয়ে আমেরিকা চারটি ক্ষেত্রে সেদেশের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। যাকে একবগ্গা পদক্ষেপ বলে মন্তব্য করেছে পাকিস্তান। এ প্রসঙ্গে আমেরিকার প্রিন্সিপাল ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার এক অনুষ্ঠানে বাইডেন প্রশাসনের বিপজ্জনক দিকটি তুলে ধরেন। তিনি বলেন, পাকিস্তানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে আমরা চাপ সৃষ্টি করে চলেছি। এমনকী আমরা এনিয়ে কূটনৈতিক পর্যায়েও প্রস্তাব গ্রহণ করতে পারি।


```