Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল তাইওয়ান, ধেয়ে আসছে সুনামি! সতর্কতা জারি জাপান-ফিলিপিন্সে

তাইওয়ানে ২৫ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প হয়েছে।

৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল তাইওয়ান, ধেয়ে আসছে সুনামি! সতর্কতা জারি জাপান-ফিলিপিন্সে

শেষ আপডেট: 3 April 2024 08:59

দ্য ওয়াল ব্যুরো: ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল তাইওয়ান। বুধবার সকালে তাইওয়ানের রাজধানী তাইপেই-তে ভূমিকম্প হয়। রিখটার স্কেলে মাত্রা ছিল ৭.২। ভূমিকম্পের পরই প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ তাইওয়ানে সুনামির সতর্কতা জারি করা হয়েছে। একইভাবে সুনামির সতর্কতা রয়েছে দক্ষিণ জাপানের ওকিনাওয়া দ্বীপ এবং ফিলিপিন্সেও।

বুধবার স্থানীয় সময় সকাল ৭ টা ৫৮ মিনিটে তাইওয়ানের বিস্তীর্ণ অংশ কেঁপে ওঠে। রাজধানী তাইপেইয়ে কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল তাইওয়ানের হুয়ালিয়েন শহরের ১৮ কিলোমিটার দক্ষিণে। ভূপৃষ্ঠের ৩৪.৮ কিলোমিটার গভীরে এর উৎপত্তি হয়েছে।

কম্পনের মাত্রা এতটাই বেশি ছিল যে একাধিক বাড়ি ভেঙে পড়ার খবর মিলেছে। পূর্ব তাইওয়ানের অন্যতম পর্যটনকেন্দ্র হুয়ালিয়েনের একাধিক বাড়ির ভিত্তিপ্রস্তর নড়ে গিয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যম সূত্রের খবর। বেশ কয়েকজনের ভেঙে পড়া বাড়িতে আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে।

তাইওয়ানের কেন্দ্রীয় আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, হুয়ালিয়েন উপকূল বরাবর সমুদ্রের জলে ভূমিকম্পের উৎসস্থল ছিল। চিনের সাংহাই থেকেও কম্পন অনুভূত হওয়ার খবর মিলেছে। তাইওয়ান, দক্ষিণ জাপান, ফিলিপিন্সের মতো জায়গায় সুনামির সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে, ইতিমধ্যে জাপানের আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে যে ১০ ফুট পর্যন্ত জলোচ্ছ্বাস হতে পারে। ইতিমধ্য়েই উপকূলের বাসিন্দাদের এলাকা ছাড়তে বলা হয়েছে। বিশেষ করে জাপানের ওকিনাওয়া উপকূল থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। ফিলিপিন্সের একাধিক উপকূলবর্তী এলাকায়ও সুনামির বিষয়ে সতর্ক করা হয়েছে ।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, তাইওয়ানে ২৫ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প হয়েছে। এর আগে ১৯৯৯ সালের সেপ্টেম্বরে তাইওয়ানে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত আনে। যেখানে ২ হাজার ৪০০ মানুষের মৃত্যু হয়। বুধবারের ভূমিকম্পের পর বেশ কিছু ঘরবাড়ি ভেঙে পড়ার ভিডিও ভাইরাল হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে মেট্রো ও ট্রেন পরিষেবা। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু হয়েছে।


```