Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

গাজা ছাড়ার মুখে সাধারণ নাগরিকদের উপর ইজরায়েলের বিমান হানা, নিহত প্যালেস্তাইনের ৭০ জন

গাজা ছাড়ার মুখে সাধারণ নাগরিকদের উপর ইজরায়েলের বিমান হানা, নিহত প্যালেস্তাইনের ৭০ জন

শেষ আপডেট: 14 October 2023 09:59

দ্য ওয়াল ব্যুরো: গাজা ছাড়ার মুখে ইজরায়েলি বিমান হানায় নিহত হয়েছেন জনা ৭০ জন প্যালেস্তাইনের বাসিন্দা। একটু আগে এই বিমান হানার ঘটনা ঘটেছে, জানিয়েছে প্যালেস্তাইন প্রশাসন এবং হামাস। আহত হয়েছেন কয়েকশো নাগরিক। ইজরায়েল এখনও এই ঘটনা সম্পর্কে প্রতিক্রিয়া দেয়নি। 

গত বৃহস্পতিবার ইজরায়েলি সেনা গাজার সাধারণ নাগরিকদের দক্ষিণ প্রান্তে সরে যেতে বলে। ইজরায়েলি সেনার পদাতিক বাহিনীর অভিযান শুরুর আগে রুটিন সতর্কতা হিসেবে এই বার্তা দেওয়া হয়, যা কার্যকর করা কোনওভাবেই সম্ভব ছিল না, জানিয়েছিল রাষ্ট্রসংঘ। ১০ লাখ মানুষকে সরানোর প্রস্তাবকে অবাস্তব বলেছিল আন্তর্জাতিক সংস্থাটি। 

অন্যদিকে, হামাস নাগরিকদের গাজা ছাড়তে নিষেধ করে। কিন্তু রাষ্ট্রসংঘ বা অন্য কোনও আন্তর্জাতিক সংস্থা পদক্ষেপ না করায় প্রাণ বাঁচাতে শহর শুক্রবার রাতে শহর ছাড়া করে বহু নাগরিক। তাদের উপর বিমান থেকে বোমা ফেলে ইজরায়েলের বিমান। তাদের পদাতিক বাহিনীও অভিযান শুরু করেছে বলে জানিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। বিমান বাহিনী ও পদাতিক সেনার হামলা থেকে স্পষ্ট পশ্চিম এশিয়ার মানচিত্র বদলে দেওয়ার যে হুমকি তিনি দিয়েছেন তা শুরু হয়ে গিয়েছে।


```