Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘লালা প্যাড’ ও ১০ টাকার নোটের কারসাজি! কয়লা পাচারের অভিনব কৌশলে পর্দাফাঁস ইডিরটাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান, কেন তাঁকে বাছল খ্যাতনামা মার্কিন সাময়িকী?West Bengal Election 2026 | ‘ভবানীপুরে কেন শুভেন্দু’, ‘ফাটকা’র ব্যাখ্যায় দিলীপ ঘোষ‘অন্যের ভোট কেউ দিয়ে দেবে, সেটা আর হবে না’, মুখ্যমন্ত্রীর গাড়ি সার্চ নিয়েও মুখ খুললেন সিইওবাংলা নববর্ষের সূচনায় তারেকের বিরুদ্ধে সুর চড়িয়ে হাসিনা পুত্রের অভিযোগ, দেশ বিদেশি প্রভুদের দখলেপুলিশ তো বটেই, সরকারি গাড়িতেও এবার তল্লাশি হবে! অবাধ ভোটের লক্ষ্যে নজিরবিহীন নির্দেশিকা এডিজি-রWest Bengal Election 2026 | ভোটের আঁচে ফুটছে মেদিনীপুরকর্নাটকে 'পিরিয়ড লিভ' এবার বাধ্যতামূলক! গোটা রাজ্যেই ১ দিন বেতন-সহ ছুটির নির্দেশ হাইকোর্টের'জয় বাংলা' স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দু, তেড়ে গেলেন! বালি থানার আইসি-কে হুঁশিয়ারি‘অপরাধ’ বাংলায় কথা বলা! ভোটের মুখে ওড়িশায় ‘বাংলাদেশি’ সন্দেহে আটক মালদহের ১৭ পরিযায়ী শ্রমিক

বাল্টিমোর সেতু দুর্ঘটনায় ৬ জনের মৃত্যুর আশঙ্কা, জাহাজের ভারতীয় ক্রুদের ‘হিরো’ বললেন মেয়র

আমেরিকার মেরিল্যান্ডের বাল্টিমোরে পণ্যবাহী জাহাজের ধাক্কায় ‘ফ্রান্সিস স্কট কি’ নামে বিখ্যাত সেতুটি ভেঙে পড়ে।

বাল্টিমোর সেতু দুর্ঘটনায় ৬ জনের মৃত্যুর আশঙ্কা, জাহাজের ভারতীয় ক্রুদের ‘হিরো’ বললেন মেয়র

শেষ আপডেট: 27 March 2024 07:59

দ্য ওয়াল ব্যুরো: তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল বিরাট সেতু। আমেরিকার মেরিল্যান্ডের বাল্টিমোরে পণ্যবাহী জাহাজের ধাক্কায় ‘ফ্রান্সিস স্কট কিনামে বিখ্যাত সেতুটি ভেঙে পড়ে। এই বিপর্যয়ে এখনও পর্যন্ত নিঁখোজ রয়েছেন ৬ জন। তাঁদের মৃত্যু হয়েছে বলেই মনে করছেন উদ্ধারকারীরা।

মার্কিন কোস্টগার্ড কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শ্যানন গিলরেথ জানিয়েছেন, সেতু ভেঙে পড়ায় ঘটনায় যে ৬ জন নিঁখোজ রয়েছেন তাঁদের জীবিত থাকার সম্ভাবনা ক্ষীণ। কারণ হিসাবে তিনি ব্যাখ্যা দিয়েছেন, নিঁখোজ হওয়ার সময়ে জলের স্রোত খুবই বেশি ছিল। ফলে তাঁদের প্রাণহানির আশঙ্কা প্রবল। 

বাল্টিমোর ব্রিজের সঙ্গে সংঘর্ষ হওয়া জাহাজে মোট ২২ জন ক্রু ছিলেন, সকলেই ভারতীয়। ভেসেল কোম্পানির তরফে জানানো হয়েছে, তাঁরা প্রত্যেকে সুরক্ষিত রয়েছেন। এদিকে ওই জাহাজের ধাক্কাতে ব্রিজ ভেঙে দু'টুকরো হলেও দোষারোপ করেননি মেরিল্যান্ডের মেয়রও। বরং ভারতীয় ক্রু-দের ‘হিরো’ বলে অ্যাখ্যা দিয়েছেন তিনি।

আমেরিকার সময় অনুয়ায়ী, রাত দেড়টা নাগাদ বাল্টিমোর বন্দর থেকে জাহাজটি বেরনোর সময়েই বিপত্তি ঘটে। সেতুর একটি ভিতে ধাক্কা মারে জাহাজ। আর সঙ্গে সঙ্গে প্যাটাপস্কো নদীতে ভেঙে পড়ে অতিকায় সেতু। এদিকে ধাক্কা মারার পর সেতুর নিচে আটকে যায় ওই জাহাজটিও। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে সেই সেতু ভেঙে পড়ার ভিডিও। তাতে দেখা যাচ্ছে, কীভাবে জাহাজের ধাক্কা লাগার সঙ্গে সঙ্গে চোখের নিমেষে সেতুটি ভেঙে পড়েছে।

ব্রিজ ভেঙে কমপক্ষে ২০ জন নদীতে পড়ে গিয়েছিলেন। নদী থেকে দু’জনকে উদ্ধার করা হয়েছে। যাদের মধ্যে একজন সুস্থ থাকলেও, আরেকজন গুরুতর আহত হয়েছেন। তাঁর অবস্থা সঙ্কটজনক। অন্যদিকে, ব্রিজে সারাইয়ের কাজ করছিলেন, এমন ছয়জনের এখনও কোনও খোঁজ পাওয়া যায়নি। তাঁদের মৃত্যুর আশঙ্কা করছেন উদ্ধারকারীরা।


```