Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মক্কায় হজে গিয়ে গরমে মৃত সাড়ে ৫০০-র বেশি তীর্থযাত্রী, তাপমাত্রা ৫২ ডিগ্রির কাছাকাছি

এ বছর আনুমানিক ১৮ লক্ষ হজযাত্রী এসেছেন। যার মধ্যে ১৬ লক্ষই হলেন বিদেশি।

মক্কায় হজে গিয়ে গরমে মৃত সাড়ে ৫০০-র বেশি তীর্থযাত্রী, তাপমাত্রা ৫২ ডিগ্রির কাছাকাছি

সৌদি প্রশাসনের তরফে তীর্থযাত্রীদের ছাতা ব্যবহার, অতিরিক্ত জলপান, সোজা রোদে না থাকার পরামর্শ দেওয়া হয়েছিল।

শেষ আপডেট: 19 June 2024 11:50

দ্য ওয়াল ব্যুরো: হজে গিয়ে প্রায় সাড়ে পাঁচশোর বেশি ভক্তের মৃত্যু হয়েছে গরমে। আরব বিদেশমন্ত্রক সূত্রে জানা গিয়েছে, মক্কার বড় মসজিদে সোমবার তাপমাত্রা ছিল ৫১.৮ ডিগ্রি সেলসিয়াস। সৌদি আবহাওয়া দফতর এই তথ্য জানিয়েছে। যাঁরা গরম সহ্য না করতে পেরে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন, তাঁদের অধিকাংশই মিশরীয়। ৩২৩ জন মিশরবাসীর মৃত্যু হয়েছে গরমে।

এক কূটনীতিক জানান, তীব্র গরম ও ভিড়ের কারণে অধিকাংশের মৃত্যু হয়েছে। মিশরীয় ছাড়াও ৬০ জন জর্ডনের নাগরিক। সংবাদ সংস্থা এএফপি জানাচ্ছে, মোট মৃতের সংখ্যা ৫৭৭। তবে কূটনীতিক জানিয়েছেন, স্থানীয় আল মুয়াইজেম হাসপাতালের মর্গ থেকে ৫৫০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, এছাড়াও প্রায় ২০০০ জন তীর্থযাত্রীর চিকিৎসা চলছে। তাও এই হিসেব গত রবিবার পর্যন্ত। সৌদি প্রশাসনের তরফে তীর্থযাত্রীদের ছাতা ব্যবহার, অতিরিক্ত জলপান, সোজা রোদে না থাকার পরামর্শ দেওয়া হয়েছিল। তা সত্ত্বেও হজযাত্রীদের অনেক রীতিনীতি আছে যা বাইরে করতে হয়। রাস্তার ধারে এই অবস্থায় অনেককে নিথর অবস্থায় পাওয়া গিয়েছে।

এ বছর আনুমানিক ১৮ লক্ষ হজযাত্রী এসেছেন। যার মধ্যে ১৬ লক্ষই হলেন বিদেশি। অনেকে অর্থের অভাবে সরকারি ভিসা ছাড়াই আসেন। ফলে তাঁদের জন্য সৌদি সরকারের এসি সুবিধা থাকে না।

মঙ্গলবার মিশরের বিদেশ মন্ত্রক জানিয়েছে, সৌদি প্রশাসনের সঙ্গে কায়রোর সহযোগিতায় মৃত মিশরীয়দের খোঁজ চলছে। মন্ত্রকের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, বেশ কিছু মানুষের খবর মিলেছে। তবে সংখ্যায় কত, সে ব্যাপারে নিশ্চিত নয় সরকার।


```