Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

'রোড শো'-এ ঢুকে লিভারপুল সমর্থকদের ধাক্কা দিল গাড়ি! 'হামলা' নয়, বলল পুলিশ

লিভারপুল প্রিমিয়ার লিগ (Liverpool Premier League) জয়ের পর বিজয় মিছিল চলছিল (Victory Parade)। সমর্থকদের আনন্দ-উচ্ছ্বাসের মধ্যেই অঘটন, ভয়ঙ্কর কাণ্ড। গিজগিজ করছে লোক, তার মধ্যেই হুড়মুড়িয়ে ঢুকে পড়ল বেপরোয়া গাড়ি (Liverpool Car Accident)। যার জেরে জখম হন (Injured) কম করে ২৭ জন। আহতদের মধ্যে রয়েছে ৪ শিশুও।

'রোড শো'-এ ঢুকে লিভারপুল সমর্থকদের ধাক্কা দিল গাড়ি! 'হামলা' নয়, বলল পুলিশ

দুর্ঘটনার পরের ছবি

শেষ আপডেট: 27 May 2025 08:21

দ্য ওয়াল ব্যুরো: লিভারপুল প্রিমিয়ার লিগ (Liverpool Premier League) জয়ের পর বিজয় মিছিল চলছিল (Victory Parade)। সমর্থকদের আনন্দ-উচ্ছ্বাসের মধ্যেই অঘটন, ভয়ঙ্কর কাণ্ড। গিজগিজ করছে লোক, তার মধ্যেই হুড়মুড়িয়ে ঢুকে পড়ল বেপরোয়া গাড়ি (Liverpool Car Accident)। যার জেরে জখম হন (Injured) কম করে ৫০ জন। আহতদের মধ্যে রয়েছে ৪ শিশুও।

পুলিশ জানিয়েছে, আহতদের মধ্যে ২ জনের আঘাত অত্যন্ত গুরুতর। সোমবারের ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে ঘাতক গাড়ির চালককে। তদন্তকারীদের দাবি, যা হয়েছে তা নিছকই দুর্ঘটনা। এর সঙ্গে কোনও জঙ্গি যোগ নেই। আতঙ্কেরও কিছু নেই।

সোমবার লিভারপুল প্রিমিয়ার লিগ শিরোপা পাওয়ার আনন্দে বিজয় মিছিল বের করেন দলের সমর্থকরা। ফুটবল ভক্তদের সেই উচ্ছ্বাসের ভিড়ে হঠাৎই গাড়ি নিয়ে ঢুকে পড়েন এক ব্যক্তি। লিভারপুলের ওয়াটার স্ট্রিট এলাকায় ওই গাড়ির ধাক্কায় আহত হন প্রায় ৩০ জন। ঘটনায় ৫৩ বছর বয়সী এক ব্রিটিশ ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

এই ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বিট্রিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার-ও। তিনি নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, "লিভারপুলের দৃশ্য ভয়াবহ। ঘটনায় আহতদের পাশে আছি। পুলিশ এবং জরুরি পরিষেবা বিভাগকেও ধন্যবাদ জানাই। পুলিশ যেন গোটা ঘটনা তদন্ত করে দেখে পদক্ষেপ করে।"

ক্লাবের সমর্থকদের পাশে থাকার বার্তা দিয়েছে লিভারপুল ফুটবল দলও।


```