Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

পাকিস্তানে যাত্রীবাহী গাড়িতে নির্বিচারে গুলি, মৃত ৩৮, জখম ২৯

এখনও কোনও জঙ্গি গোষ্ঠী এই ঘটনার দায় স্বীকার করেনি।

পাকিস্তানে যাত্রীবাহী গাড়িতে নির্বিচারে গুলি, মৃত ৩৮, জখম ২৯

যাত্রীবাহী গাড়ি লক্ষ্য করে বৃহস্পতিবার গুলি চালায় দুষ্কৃতীরা।

শেষ আপডেট: 21 November 2024 18:00

দ্য ওয়াল ব্যুরো: বন্দুকবাজদের এলোপাথাড়ি গুলিতে অন্তত ৩৮ জনের মৃত্যু হল পাকিস্তানে। জখম হয়েছেন আরও ২৯ জন। উত্তর-পশ্চিম পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের আদিবাসী অধ্যুষিত জেলা কুররামে একটি যাত্রীবাহী গাড়ি লক্ষ্য করে বৃহস্পতিবার গুলি চালায় দুষ্কৃতীরা।

খাইবার পাখতুনখোয়ার মুখ্যসচিব রয়টার্সকে বলেছেন, দুটি যাত্রীবাহী গাড়িকে লক্ষ্য করে হামলা চলে। গাড়ি দুটি পারাচিনার ও পেশোয়ারের মধ্যে চলাচল করছিল। মৃতদের মধ্যে একজন মহিলা ও একটি শিশু রয়েছে। তিনি আরও বলেন, জখমদের অনেকের অবস্থাই গুরুতর। ফলে নিহতের সংখ্যা বাড়তে পারে। এখনও কোনও জঙ্গি গোষ্ঠী এই ঘটনার দায় স্বীকার করেনি।

পাকিস্তানে মঙ্গলবারই আত্মঘাতী হামলায় ১৭ সেনা নিহত হন। হামলায় ৬ জঙ্গিরও মৃত্যু হয়েছে বলে সরকারি সূত্রে জানা গিয়েছে। খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু জেলায় মঙ্গলবার সন্ধ্যায় এই হামলা হয়। চেক পয়েন্টে বিস্ফোরকে ঠাসা একটি গাড়িকে ফাটিয়ে দেওয়া হলে এতজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। পাকিস্তানি তালিবানের দলছুট গুল বাহাদুর গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করে। 

বান্নু জেলায় নভেম্বর মাসে একাধিক অঘটন ঘটেছে। পুলিশ-সেনা অপহরণ থেকে মেয়েদের স্কুলে হামলা এবং শুটআউটে বিধ্বস্ত এখানকার মানুষ। উল্লেখ্য, গত ৯ নভেম্বর পাকিস্তানের কোয়েট্টায় স্টেশনে বিস্ফোরণে অন্তত ২৪ জনের মৃত্যু হয়। জখম হন প্রায় ৩০ জন। বালুচিস্তানের কোয়েট্টার পদস্থ পুলিশ আধিকারিক মহম্মদ বালুচ জানিয়েছিলেন, ১৬ জনের মৃত্যু এবং ৩০ জন জখম হয়েছেন বিস্ফোরণে। তাঁর মতে, আপাতদৃষ্টিতে এটিকে 'আত্মঘাতী' বিস্ফোরণ বলে মনে হলেও তদন্ত করে দেখা হচ্ছে। স্টেশনের টিকিট কাউন্টারের সামনে বিস্ফোরণটি ঘটে। সকাল ৯টা নাগাদ দুর্গশহর পেশোয়ারের উদ্দেশে জাফ্ফর এক্সপ্রেস সবে রওনা দেওয়ার সময় বিকট শব্দে কেঁপে ওঠে স্টেশন চত্বর। তখন স্টেশন চত্বর ভিড় গিজগিজ করছিল। বালুচ লিবারেশন আর্মি (বিএলএ) এই বিস্ফোরণের দায় স্বীকার করেছিল।


```