Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

মিউনিখের লোকে লোকারণ্য রাস্তায় সটান গাড়ি নিয়ে ঢুকে পড়লেন আফগান যুবক, জখম শিশু-সহ অন্তত ২৮

শুক্রবার থেকেই মিউনিখে শুরু হতে চলেছে মিউনিখ সিকিউরিটি কনফারেন্স। আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি সেখানে যোগ দিতে চলেছেন।

মিউনিখের লোকে লোকারণ্য রাস্তায় সটান গাড়ি নিয়ে ঢুকে পড়লেন আফগান যুবক, জখম শিশু-সহ অন্তত ২৮

রাস্তায় দাঁড়ানো ঘাতক গাড়ি

শেষ আপডেট: 13 February 2025 19:23

দ্য ওয়াল ব্যুরো: মিছিল চলছিল জার্মানির সেন্ট্রাল মিউনিখের রাস্তা জুড়ে। ভিড়ও খুব। সটান সেই ভিড়ের মধ্যে ঢুকে গেল দ্রুতগতির গাড়ি। চোখের নিমেষে একাধিক লোককে পিষে দিল সেই ঘাতক গাড়ি।

মর্মান্তিক! বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টা নাগাদ এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, অন্তত ২৮ জন গুরুতর জখম হয়েছেন।

শুক্রবার থেকেই মিউনিখে শুরু হতে চলেছে মিউনিখ সিকিউরিটি কনফারেন্স। আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি সেখানে যোগ দিতে চলেছেন। যে কারণে স্থানীয় প্রশাসনের তরফে ওই শহরের সর্বত্র কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। সম্মেলনস্থল থেকে মাত্র ১.৬ কিলোমিটার দূরে ঘটে যাওয়া এই 'হামলা'র ঘটনায় আতঙ্ক বেড়েছে।

পুলিশ জানিয়েছে, বেপরোয়া গাড়ি চালককে আটক করা হয়েছে। জানা গিয়েছে, ঘাতক গাড়ির চালক ২৪ বছরের এক আফগান যুবক। জার্মানিতে আশ্রয়প্রার্থী তিনি।

বাভারিয়া প্রদেশের রাজধানী হল এই মিউনিখ। সেই বাভারিয়ার গভর্নর মার্কুস সডার এই ঘটনাকে 'হামলা' বলেই উল্লেখ করেছেন।

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, একটি ইউনিয়নের তরফে প্রতিবাদ সভা চলছিল। সেই ভিড়েই গাড়ি নিয়ে ঢুকে পড়ে যুবক। কিন্তু এটা অনিচ্ছাকৃত দুর্ঘটনা নাকি পিছনে অন্য কোনও কারণ রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।


```