Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আমিরশাহিতে আরও ২৫ জন ভারতীয়ের মৃত্যুদণ্ড, ফাঁসি কার্যকর হওয়া এখনও বাকি

আমিরশাহিতে আরও ২৫ জন ভারতীয়কে ফাঁসির সাজা দেওয়া হল। তবে মৃত্যুদণ্ড এখনও কার্যকর হয়নি। বৃহস্পতিবার সংসদে সেই খবরই দিয়েছে কেন্দ্র। 

আমিরশাহিতে আরও ২৫ জন ভারতীয়ের মৃত্যুদণ্ড, ফাঁসি কার্যকর হওয়া এখনও বাকি

প্রতীকী ছবি

শেষ আপডেট: 20 March 2025 23:27

দ্য ওয়াল ব্যুরো: গত মাস, অর্থাৎ ফেব্রুয়ারিতে সংযুক্ত আরব আমিরশাহিতে (UAE) উত্তরপ্রদেশের (Uttar Pradesh) তরুণী শাহজাদিকে ফাঁসিতে (Execution) ঝোলানো হয়েছিল। সে চার মাসের শিশুর মৃত্যুতে খুনের (Murder) মামলায় দোষী সাব্যস্ত হয়েছিল।

পরে একই দিনে আরও দুই ভারতীয় নাগরিকের ফাঁসি হয় ওদেশে। মৃতদের নাম মুহাম্মদ রিনাশ অরঙ্গিলত্তু ও মুরলীধরন পেরামতত্তু ভেলাপ্পিল। দু'জনেই কেরলের (Kerala) বাসিন্দা।

এবার আমিরশাহিতে আরও ২৫ জন ভারতীয়কে ফাঁসির সাজা দেওয়া হল। তবে মৃত্যুদণ্ড এখনও কার্যকর হয়নি। বৃহস্পতিবার সংসদে সেই খবরই দিয়েছে কেন্দ্র। 

রাজ্যসভায় বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিংহ জানান, আরও ২৫ জন ভারতীয়ের মৃত্যুদণ্ড কার্যকর হওয়া বাকি রয়েছে সে দেশে। তিনি আরও জানান, বিভিন্ন দেশে এখন মোট ১০,১৫২ জন ভারতীয় জেলবন্দি রয়েছেন। তাঁদের মধ্যে অনেকে বিচারাধীন বন্দি।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ভারতীয়দের তথ্য দেওয়ার সময়ে আটটি দেশের কথা জানান বিদেশ প্রতিমন্ত্রী। তালিকায় সবচেয়ে বেশি মৃত্যুদণ্ডপ্রাপ্ত ভারতীয় বন্দি রয়েছেন আমিরশাহিতে।

গত পাঁচ বছরে (২০২০-২০২৪) কোনও প্রবাসী ভারতীয়ের বিদেশে মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন করা হয় বিদেশ মন্ত্রককে। জবাবে কীর্তিবর্ধন জানান, কুয়েত এবং সৌদিতে ২০২৪ সালে তিন জন করে ভারতীয়ের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। ২০২৩ সালে কুয়েত এবং সৌদিতে পাঁচ জন করে ভারতীয়ের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। ২০২৩ সালে মালয়েশিয়ায় এক জন এবং ২০২৪ সালে জিম্বাবোয়েতে এক জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে।

তিনি জানান, সংযুক্ত আরব আমিরশাহির প্রশাসন থেকে যদিও কোনও তথ্য দেওয়া হয়নি ভারতকে। কিন্তু ওদেশের ভারতীয় দূতাবাসের কাছে থাকা তথ্য অনুসারে, গত পাঁচ বছরে সেখানে কোনও ভারতীয়ের মৃত্যুদণ্ড কার্যকর হয়নি।


```