Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বোলিং অ্যালিতে ঢুকে এলোপাথাড়ি গুলি, আমেরিকায় বন্দুকবাজের হানায় প্রাণ গেল ২২ জনের

এক বন্দুকবাজের এলোপাথাড়ি গুলিতে প্রাণ গেছে ২২ জনের। আহত অন্তত ৬০ জন।

বোলিং অ্যালিতে ঢুকে এলোপাথাড়ি গুলি, আমেরিকায় বন্দুকবাজের হানায় প্রাণ গেল ২২ জনের

শেষ আপডেট: 26 October 2023 09:17

দ্য ওয়াল ব্যুরো: আমেরিকায় ফের বন্দুকবাজের হামলা। ছবির মতো ছোট্ট শহর লেউইস্টনে ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে। এক বন্দুকবাজের এলোপাথাড়ি গুলিতে প্রাণ গেছে ২২ জনের। আহত অন্তত ৬০ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে পুলিশ।

পরনে খয়েরি রঙের শার্ট, কালো প্যান্ট, বাদামি রঙের জুতো। হাতে সেমিঅটোমেটিক রাইফেল। নিখুঁত নিশানায় গুলি চলছে রাইফেল থেকে। একের পর এক রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ছেন লোকজন। আহত হচ্ছে বাচ্চারা। লেউইস্টনের রেস্তোরাঁর, পানশালায় এমনই ঘটনা ঘটেছে। বন্দুকবাজের অতর্কিত হামলায় প্রাণ গেছে অন্তত ২২ জনের।

আমেরিকার উত্তরপূর্ব উপকূলে অবস্থিত মেইন প্রদেশের ছোট্ট শহর লেউইস্টনে বসবাস করেন মাত্র ৩৮ হাজার মানুষ। পোর্টল্যান্ড শহর থেকে খুব কাছেই লেউইস্টন। ছবির মতো সুন্দর শহর। সেখানেই হানা দিয়েছে বন্দুকবাজ।

শহরের কাউন্সিলর রবার্ট ম্যাকার্থি বলছেন,  একটি স্থানীয় পানশালা, বোলিং অ্যালি এবং ওয়ালমার্টে হামলা চালিয়েছে বন্দুকবাজ। ঘটনাস্থলে গিয়ে মৃত এবং জখমদের উদ্ধার করছে পুলিশ। জখম ব্যক্তিদের মধ্যে অনেকেরই অবস্থা বেশ আশঙ্কাজনক। এখনও অবধি ২২ জনের দেহ উদ্ধার করা গেছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত বন্দুকবাজকে এখনও গ্রেফতার করা যায়নি। ওই এলাকায় বিশাল পুলিশবাহিনী মোতায়েন করে রাখা হয়েছে। লোকজনকে বাড়ির বাইরে বেরোতে নিষেধ করা হয়েছে। বন্দুকবাজ ধরা না পড়া অবধি বন্ধ রাখতে বলা হয়েছে দোকানপাট, রেস্তোরাঁ।


```