Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ইজরায়েলি হামলায় নিহত ইরানের ২ পরমাণু বিজ্ঞানীও, কড়া প্রত্যাঘাতের হুমকি ইরানের

ইরানের সরকারি টেলিভিশন চ্যানেল জানিয়েছে, এখনই হামলায় ইরানের দু’জন দক্ষ পরমাণুবিজ্ঞানী নিহত হয়েছেন।

ইজরায়েলি হামলায় নিহত ইরানের ২ পরমাণু বিজ্ঞানীও, কড়া প্রত্যাঘাতের হুমকি ইরানের

শেষ আপডেট: 13 June 2025 11:30

দ্য ওয়াল ব্যুরো: ইজরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি নিহত হয়েছেন, আগেই জানা গিয়েছিল। দেশেটির সরকারি টেলিভিশন চ্যানেল জানিয়েছে, এখনই হামলায় ইরানের দু’জন দক্ষ পরমাণুবিজ্ঞানী নিহত হয়েছেন। নিহতরা হলেন, ফেরেদুন আব্বাসি এবং মোহাম্মদ মেহদি তেহরানচি। ইরান এই হামলার কড়া জবাব দেবে বলে হুমকি দিয়েছে। ফারেদিন বিগত আড়াই দশক ধরে ইরানের পারমানবিক শক্তি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানের দায়িত্ব পালন করে আসছিলেন।

ইজরায়েলি হামলায় নিহত ইসলামিক রেভুল্যুশনারি গার্ডের প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি

ইরানি সেনা জেনারেল স্টাফের মুখপাত্র আবুলফজল শেখারচি এক বিবৃতিতে জানিয়েছেন, ‘আমরা হামলার জবাব দিতে প্রস্তুত হচ্ছি। ইরানের জবাব ইজরায়েলকে হতবাক করে দেবে।’ এদিকে, নতুন করে ইজরায়েলি হামলার আশঙ্কায় ইরান দেশে যাত্রী বিমান পরিষেবা আপাতত স্থগিত রেখেছে।

ইরানের সর্বোচ্চ নেতা আায়াতুল্লহ আলি খোমেনি।

ইজরায়েল শুক্রবার ভোরে ইরানের যে শহরে পরমাণু অস্ত্র গবেষণা কেন্দ্রে হামলা চালায় সেই নাতাঞ্জ শহরটি তেহরান থেকে ২২৫ কিলোমিটার দূরে অবস্থিত। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দাবি, ওখানে পরমাণু বোমা তৈরি করছিল ইরান। ইরানের আক্রমণের আশঙ্কায় ইজরায়েল আগাম হামলা চালিয়েছে বলে নেতানিয়াহু দাবি করেছেন। তবে এরপরও আতঙ্কে আছে দেশটি। ইরানের হামলার আশঙ্কায় দেশে জরুরি অবস্থা জারি করেছেন নেতানিয়াহু।

ইরান জানিয়েছে, মেজর জেনারেল হোসেইন সালামি ছাড়াও আরও কয়েকজন সেনাকর্তা হামলায় মারা গিয়েছেন। কীভাবে ইজরায়েল টার্গেট কিলিং করতে পারল তা খতিয়ে দেখা শুরু করেছে তারা। রাজধানী তেহরানে নয়টি জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। তার মধ্যে দুটি আবাসিক এলাকাও আছে। তবে সেখানকার ক্ষয়ক্ষতি সম্পর্কে ইরান এখনও কিছু জানায়নি। স্থানীয় সংবাদমাধ্যমগুলিতেও কোনও এই ব্যাপারে কোনও খবর নেই।


```