Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

বড়দিনের আগে রক্তাক্ত শহর, জার্মানিতে ভিড়ের মধ্যে জনতাকে পিষে দিল বেপরোয়া গতির বিএমডব্লুউ

এর আগে ২০১৬ সালে ক্রিসমাসের আগে এরকমই বেপরোয়া গাড়ির ধাক্কায় বার্লিনে মৃত্যু হয়েছিল ১২ জন পথচারীর। ঘটনার জেরে বড়দিনের আগে শহরে ফিরেছে অতীতের সেই আতঙ্কের স্মৃতি। 

বড়দিনের আগে রক্তাক্ত শহর, জার্মানিতে ভিড়ের মধ্যে জনতাকে পিষে দিল বেপরোয়া গতির বিএমডব্লুউ

ফাইল ছবি।

শেষ আপডেট: 21 December 2024 07:37

দ্য ওয়াল ব্যুরো: ক্রিসমাসের আগে জার্মানিতে ফিরল ২০১৬ সালের ভয়াবহ স্মৃতি।

সেবারে বেপরোয়া গতির একটি গাড়ির ধাক্কায় বড়দিনের আগে মৃত্যু হয়েছিল পথচলতি ১৩ জন মানুষের। এবার রাতের শহরে বেপরোয়া বিএমডব্লুউর ধাক্কায় মৃত্যু হল দু'জনের। গুরুতর জখম আরও ৬০ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সংবাদসংস্থা সূত্রের খবর, স্থানীয় সময় সন্ধে সাতটা নাগাদ ঘটনাটি ঘটেছে জার্মানির ম্যাগডেবার্গ শহরের টাউন হল স্কোয়ারে। 

ক্রিসমাস উপলক্ষ্যে সেজে উঠেছে জার্মানির এই শহর। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আলো ঝলমলে পরিবেশে বহু মানুষ শহরে ঘুরতে বেরিয়েছিলেন। তখনই আচমকা বেপরোয়া গতির বিএমডব্লুউ নিয়ে ঢুকে পড়েন এক ব্যক্তি। গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় দু'জনের। অনেকে গুরুতর জখম হন। অনেকে আবার ছিটকে পড়েন। এক লহমায় আলোর পরিবেশ বদলে যায় বিষাদে। শহরের রাস্তা তখন রক্তে লাল!

ঘটনায় এক সৌদি নাগরিককে গ্রেফতার করেছে জার্মান পুলিশ। পুলিশ সূত্রের দাবি, ধৃত ব্যক্তি পেশায় চিকিৎসক। কী কারণে এই 'হামলা' তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ধৃত ৫০ বছরের ওই চিকিৎসককে জেরা করে এ ব্যাপারে বিস্তারিত জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।

জার্মানিতে অনেকেই গাড়ি ভাড়া করে নিজে ড্রাইভ করেন। ওই চিকিৎসকও একটি কালো বিএমডব্লুউ ভাড়া করেছিলেন বলে জানা যাচ্ছে। 

এর আগে ২০১৬ সালে ক্রিসমাসের আগে এরকমই বেপরোয়া গাড়ির ধাক্কায় বার্লিনে মৃত্যু হয়েছিল ১৩ জন পথচারীর। ঘটনার জেরে বড়দিনের আগে শহরে ফিরেছে অতীতের সেই আতঙ্কের স্মৃতি। 


```