Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
West Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের

হিজবুল্লা নিকেশে লেবাননে বৃষ্টির মতো বোমাবর্ষণ ইজরায়েলের, মৃত ১৮২

ইজরায়েল সূত্র জানিয়েছে, মূলত হিজবুল্লা জঙ্গি গোষ্ঠীর ঘাঁটি লক্ষ্য করে তাদের বোমা বর্ষণ চলবে।

হিজবুল্লা নিকেশে লেবাননে বৃষ্টির মতো বোমাবর্ষণ ইজরায়েলের, মৃত ১৮২

সোমবার দক্ষিণ লেবাননে ইজরায়েলের বোমাবর্ষণ।

শেষ আপডেট: 23 September 2024 18:47

দ্য ওয়াল ব্যুরো: লেবানন-ইজরায়েল সংঘাত সোমবার নতুন মোড় নিল। ইজরায়েলের দিকে পরপর দুদিন রকেট হানার পর এদিন ইজরায়েল উপর্যুপরি হানাদারি চালায় লেবাননের দক্ষিণ অঞ্চলে। ইজরায়েলি হানায় অন্তত ১৮২ জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন আরও ৭২৭। তাঁদের মধ্যে শিশু, মহিলা, স্বাস্থ্যকর্মীও আছেন। এই খবর জানিয়েছে, লেবাননের স্বাস্থ্য মন্ত্রক। সূত্রের খবর এদিন লেবানের বিভিন্ন এলাকায় ইজরায়েল বোমা বর্ষণ তীব্র করে। ইজরায়েলি প্রতিরক্ষা মন্ত্রক লেবাননের মানুষকে অবিলম্বে হিজবুল্লা অধ্যুষিত বা নিয়ন্ত্রিত এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে।

ইজরায়েল সূত্র জানিয়েছে, মূলত হিজবুল্লা জঙ্গি গোষ্ঠীর ঘাঁটি লক্ষ্য করে তাদের বোমা বর্ষণ চলবে। লেবানন থেকে পাওয়া খবরে জানা গিয়েছে, এদিন প্রায় ৮০ হাজার ভুতুড়ে ফোন এসেছে। প্রতিটি ফোনেই এলাকা ছেড়ে পালানোর পরামর্শ দেওয়া হয়েছে। ফোনগুলির উৎস ইজরায়েল বলে অনুমান। দেশের একটি টেলিকম সংস্থার প্রধান জানিয়েছেন, এভাবে লেবাননি মানুষের উপর মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি চলছে। যার ফল হতে পারে ভয়ঙ্কর।

সব মিলিয়ে ইজরায়েল-হিজবুল্লা সংঘাত গত দুদিনের মধ্যে পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নিয়েছে। ইজরায়েল সেনাবাহিনী জানিয়েছে, সোমবার তারা লেবাননের ৩০০টি জায়গায় বোমা বর্ষণ করেছে। এক বিবৃতিতে তারা সতর্ক করে দিয়ে বলেছে, হিজবুল্লাদের অস্ত্রঘাঁটির কাছাকাছি গ্রামগুলি খালি করে ফেলতে।

 এই অবস্থায় হাজার হাজার মানুষ দক্ষিণ লেবানন ছেড়ে বেইরুটের দিকে পালাচ্ছেন। ঘরছাড়া মানুষকে ঠাঁই দিতে স্থানীয় স্কুলগুলিতে ত্রাণ শিবির খোলা হচ্ছে। এদিকে, ইউক্রেনের সঙ্গে যুদ্ধ চালানো রাশিয়া ইজরায়েল ও হিজবুল্লাকে উত্তেজনা প্রশমনের ডাক দিয়েছে। দুই তরফকেই সংযত থাকার পরামর্শ দিয়েছে ক্রেমলিন কর্তৃপক্ষ। রুশ মুখপাত্র বলেছেন, পরিস্থিতি ক্রমশ খারাপ দিকে গড়াচ্ছে। যা আমাদের সকলের পক্ষেই উদ্বেগজনক। 


```