Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

ওয়াশিংটনের বিমান দুর্ঘটনায় নদী থেকে উদ্ধার ১৮ জনের দেহ, চপারের দোষ দেখলেন ট্রাম্প

ঘটনার সময়ে বিমানে অন্তত ৬৪ জন যাত্রী ছিল বলে সূত্রের খবর। সকলেরই মৃত্যুর আশঙ্কা করা হয়েছে।

ওয়াশিংটনের বিমান দুর্ঘটনায় নদী থেকে উদ্ধার ১৮ জনের দেহ, চপারের দোষ দেখলেন ট্রাম্প

ফাইল চিত্র

শেষ আপডেট: 30 January 2025 11:37

দ্য ওয়াল ব্যুরো: মাঝ আকাশে আমেরিকার রিগান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টের কাছে সেনাবাহিনীর একটি চপারের সঙ্গে আমেরিকান এয়ারলাইনসের একটি বিমানের সংঘর্ষ হয়েছে। যাত্রীবাহী সেই বিমান ভেঙে পড়ে পটোম্যাক নদীতে। এই ঘটনায় ১৮ জনের দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে এখনও পর্যন্ত। উদ্ধারকাজ চলছে তাই আরও দেহ উদ্ধার হওয়ার আশঙ্কা রয়েছে। 

ঘটনার সময়ে বিমানে অন্তত ৬৪ জন যাত্রী ছিল বলে সূত্রের খবর। সকলেরই মৃত্যুর আশঙ্কা করা হয়েছে। যাত্রীদের উদ্ধারের জন্য পটোম্যাক নদীতে ইতিমধ্যেই ডুবুরি নামানো হয়েছে, যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ। বুধবার গভীর রাতে কানসাসের উইচিটা থেকে উড়েছিল আমেরিকান এয়ারলাইনসের ৫৩৪২ নম্বর বিমানটি। ভারতীয় সময় অনুযায়ী বৃহস্পতিবার সকালে এই বিপর্যয় ঘটেছে। 

এই ঘটনায় সেনাবাহিনীর চপারের দিকেই অভিযোগের আঙুল তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর কথায়, পরিস্থিতি এড়ানো সম্ভব হত যদি চপারটি নিজের দিক পরিবর্তন করে নিত। কেন এমন করা হল না, কেন এয়ার ট্রাফিক কন্ট্রোল চপারটিকে বিমানের দিকে যেতেই নির্দেশ দিল, এই নিয়ে প্রশ্ন তুলেছেন ট্রাম্প। 

মার্কিন প্রেসিডেন্টের আরও বক্তব্য, আকাশ পরিষ্কার ছিল। বিমানের আলো অনেক দূর থেকেই দেখা যাচ্ছিল। তাহলে কেন সেনার ওই চপারটি অন্য কোনও দিকে সরে গেল না? কেন ওপরে বা নীচেও নেমে গেল না? এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে কি কোনও নির্দেশ দেওয়া হয়নি? এইসব প্রশ্ন তুলেছেন তিনি। ট্রাম্প মনে করছেন, পরিস্থিতি এড়ানো সম্ভব ছিল কিন্তু কোনও কারণে তা ঘটেনি। 

অন্য একটি সূত্রের খবর, বিমানবন্দরে নামার ঠিক আগের মুহূর্তে যাত্রিবাহী বিমানের ডান দিকে থেকে সেনার হেলিকপ্টারটি চলে আসে। একই উচ্চতা হয়ে যাওয়ায় সংঘর্ষ এড়ানো সম্ভব হয়নি। সেনার কপ্টারে তিন জনের ছিলেন, তাঁদের কোনও খোঁজও মিলছে না বলে খবর।


```