Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

উত্তর ইরাকের বিশ্ববিদ্যালয়ে আগুন, ঝলসে মৃত ১৪ পড়ুয়া

হস্টেলের ঘরে ঝলসে মৃত্যু হয় ১৪ জন পড়ুয়ার। জখম অন্তত ১৮ জন।

উত্তর ইরাকের বিশ্ববিদ্যালয়ে আগুন, ঝলসে মৃত ১৪ পড়ুয়া

শেষ আপডেট: 9 December 2023 09:03

দ্য ওয়াল ব্যুরো: ইউনিভার্সিটি ক্যাম্পাসে হঠাৎই আগুন লাগে। দাউদাউ করে সেই আগুন ছড়িয়ে পড়ে গোটা ক্যাম্পাসে। হস্টেলের ঘরে ঝলসে মৃত্যু হয় ১৪ জন পড়ুয়ার। জখম অন্তত ১৮ জন।

সোরান শহরের ওই বিশ্ববিদ্যালয়ে কীভাবে আগুন লেগেছে তা জানা যায়নি। সোরানের স্বাস্থ্যমন্ত্রকের প্রধান কামারান মুল্লা মহম্মদ জানিয়েছেন, শুক্রবার সন্ধেয় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আগুন লাগে। ছাত্র ও শিক্ষকরা থাকতেন ওই হস্টেলে। অনেকের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

পুলিশ জানাচ্ছে, গোটা ক্যাম্পাসের ক্ষতি হয়েছে। আগুন এমনভাবে ছড়িয়ে গিয়েছিল যে কেউ হস্টেল থেকে বেরোতে পারেননি। আহতদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক। তাঁদের চিকিৎসা চলছে হাসপাতালে।

ঘটনার তদন্ত শুরু হয়েছে।


```