Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

ওমানে তেলের ট্যাঙ্কার উল্টে গেল, মাঝ সমুদ্রে নিখোঁজ ১৩ ভারতীয় সহ ১৬ জন, চলছে উদ্ধার অভিযান

ওমান উপকূলে তেলের ট্যাঙ্কার ডুবে দুর্ঘটনা

ওমানে তেলের ট্যাঙ্কার উল্টে গেল, মাঝ সমুদ্রে নিখোঁজ ১৩ ভারতীয় সহ ১৬ জন, চলছে উদ্ধার অভিযান

ওমানে উল্টে গেল তেলের ট্যাঙ্কার

শেষ আপডেট: 17 July 2024 07:14

দ্য ওয়াল ব্যুরো: ওমান উপকূলে তেলের ট্যাঙ্কার ডুবে দুর্ঘটনা। মাঝ সমুদ্রে ১৬ জন নৌকর্মী নিখোঁজ। যাদের মধ্যে ১৩ জন ভারতীয় এবং বাকি তিনজন ক্রু শ্রীলঙ্কার বাসিন্দা। দিন-রাত এক করে তল্লাশি চালানো হলেও, এখনও ট্যাঙ্কারের খোঁজ মেলেনি। 

সোমবার দুপুরের এই ঘটনার কথা ওমানের মেরিটাইম সিকিউরিটি সেন্টার(এমএসসি) এক্স-এর একটি পোস্টে জানা গিয়েছে। যেখানে বলা হয়েছে, একটি কমোরো-পতাকাবাহী তেল ট্যাঙ্কার বন্দর শহর ডুকমের কাছে রাস মাদরাকাহ থেকে দক্ষিণ-পূর্বে ডুবে গেছে। দুর্ঘটনাগ্রস্ত ট্যাঙ্কারটি এডেনের ইয়েমেনি বন্দরের দিকে যাচ্ছিল। সেই সময়ে দুর্ঘটনার কবলে পড়ে জাহাজটি। তবে কী ভাবে এই দুর্ঘটনা ঘটেছে, তা স্পষ্ট নয়। 

ডুকম বন্দরটি ওমানের দক্ষিণ-পশ্চিম উপকূলে অবস্থিত সালতানাতের প্রধান তেল ও গ্যাস খনির প্রকল্পগুলির কাছাকাছি, যার মধ্যে একটি বড় তেল শোধনাগার রয়েছে। জাহাজটিকে এখন প্রেস্টিজ ফ্যালকন হিসেবে চিহ্নিত করা হয়েছে। ট্যাঙ্কারটিতে মোট ১৬ জন ছিলেন। যাদের মধ্যে ১৩ জন ভারতীয় এবং ৩ জন শ্রীলঙ্কার। দুর্ঘটনার পর থেকে সকলেই নিখোঁজ। তাঁদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

জানা গেছে, দুর্ঘটনাগ্রস্ত ট্যাঙ্কারটি ২০০৭ সালে তৈরি করা হয়েছিল। ১১৭-মিটার দীর্ঘ তেলের ট্যাঙ্কারটি উল্টে গিয়ে ডুবে গিয়েছে। ট্যাঙ্কার থেকে তেল সমুদ্রে পড়েছে কি না, সেই বিষয়ে এখনও স্পষ্ট জানা যায়নি।


```