Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

১০০০ বছর আগের সোনার গয়না উদ্ধার নেদারল্যান্ডসে!

দ্য ওয়াল ব্যুরো: মাটির তলায় ধনরত্ন (treasure) পুঁতে রাখার গল্প এদেশে নতুন নয়। তবে, দেশটার নাম যদি হয় নেদারল্যান্ডস (Netherlands) সেক্ষেত্রে মাটি খুঁড়ে সোনার গয়না পাওয়া গেলে অবাক হওয়ারই কথা। সম্প্রতি এক ইতিহাসবিদ (historian) মাটির ত

১০০০ বছর আগের সোনার গয়না উদ্ধার নেদারল্যান্ডসে!

শেষ আপডেট: 10 March 2023 10:31

দ্য ওয়াল ব্যুরো: মাটির তলায় ধনরত্ন (treasure) পুঁতে রাখার গল্প এদেশে নতুন নয়। তবে, দেশটার নাম যদি হয় নেদারল্যান্ডস (Netherlands) সেক্ষেত্রে মাটি খুঁড়ে সোনার গয়না পাওয়া গেলে অবাক হওয়ারই কথা। সম্প্রতি এক ইতিহাসবিদ (historian) মাটির তলা থেকে খুঁজে পেয়েছেন সোনা এবং রূপোর গয়না, যার সম্মিলিত ওজন প্রায় কয়েক কেজি। 

লরেঞ্জো রুইজটার নামে এই ইতিহাসবিদ বৃহস্পতিবার ৪টি সোনার কানের দুল, দুটি সোনার পাতা এবং ৩৯টি সোনার কয়েন উদ্ধার করে জমা দেন নেদারল্যান্ডসের জাতীয় জাদুঘরে। ২৭ বছর বয়সি লরেঞ্জো জানান যে তিনি ১০ বছর বয়স থেকেই গুপ্তধন খোঁজায় আগ্রহী। ২০২১ সালে, প্রথম তিনি এই মূল্যবান সম্পদ আবিষ্কার করেন নেদারল্যান্ডসের হুগউড শহরে।   

লরেঞ্জোর কথায়, ‘একটি মাত্র মেটাল ডিটেক্টর দিয়েই এই সম্পদের হদিশ পাই আমি।’ এই বিপুল সম্পদ উদ্ধার করে খুশি লরেঞ্জো। ঐতিহাসিক দিক থেকে এই সম্পদ যথেষ্ট গুরুত্বপূর্ণ। এই বিপুল সম্পদ যে তার হাত দিয়েই আবিষ্কৃত হবে এমনটা স্বপ্নেও কল্পনা করতে পারেননি তিনি। পাশাপাশি, সম্পূর্ণ উদ্ধারকার্য শেষ না হওয়া পর্যন্ত তিনি কাউকেই কিছু জানাতে পারেননি। 

কিন্তু সমুদ্র উপকূলের এই শহরে মাটির তলায় এত সোনা রূপোর গয়না এল কীভাবে? 

আনুমানিক ত্রয়োদশ শতকের মাঝামাঝি সময়ে পশ্চিম ফ্রাইসল্যান্ড এবং হল্যান্ডের মধ্যে ওলন্দাজ সাম্রাজ্য বিস্তারকে কেন্দ্র করে একটি যুদ্ধ হয়। সম্ভবত, সেই যুদ্ধের সময়েই হুগউড শহরের মাটির নীচে পুঁতে রাখা হয়েছিল এই ধনরাশি; এমনটাই অনুমান ডাচ ইতিহাসবিদের। আপাতত, নেদারল্যান্ডসের জাদুঘরে তাঁর উদ্ধার করা সম্পদগুলি প্রদর্শনের জন্য দিলেও আসল মালিকানা তাঁরই থাকবে এমনটাই সংবাদ মাধ্যমকে জানিয়েছেন লরেঞ্জো।

সিটুর মিছিল ঘিরে রাসবিহারীতে তুলকালাম, ক্যাব চালক ইউনিয়ন ভাঙচুর চালাল অন্য গাড়িতে


```