Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সৌদি বিমানবন্দরে বিস্ফোরকভর্তি ড্রোন হামলায় তিন বাংলাদেশি সহ জখম ১০

দ্য ওয়াল ব্যুরো: সৌদি আরবে (saudi arabia) বিস্ফোরকভর্তি (explosives laden drone attack) দুটি ড্রোন হামলায় তিন বাংলাদেশি(bangladeshi citizen) সহ ১০ জন জখম। সৌদি নেতৃত্বাধীন মিলিটারি কোয়ালিশনকে উদ্ধৃত করে স্টেট নিউজ এজেন্সির খবর, দক্ষিণের

সৌদি বিমানবন্দরে বিস্ফোরকভর্তি ড্রোন হামলায় তিন বাংলাদেশি সহ জখম ১০

শেষ আপডেট: 9 October 2021 09:41

দ্য ওয়াল ব্যুরো: সৌদি আরবে (saudi arabia) বিস্ফোরকভর্তি (explosives laden drone attack) দুটি ড্রোন হামলায় তিন বাংলাদেশি(bangladeshi citizen) সহ ১০ জন জখম। সৌদি নেতৃত্বাধীন মিলিটারি কোয়ালিশনকে উদ্ধৃত করে স্টেট নিউজ এজেন্সির খবর, দক্ষিণের জিজান শহরের কিং আবদুল্লা বিমানবন্দরে এই হামলায় বিস্ফোরণ হয়। ৬ জন সৌদি  ও এক সুদানি নাগরিকও জখম হয়েছে। বিমানবন্দরের বেশ কিছু  জানালা নষ্ট হয়েছে বিস্ফোরণে। সৌদি পরিচালনাধীন সামরিক জোট ২০১৫ সালে ইয়েমেনে হস্তক্ষেপ করে সেখানকার বরখাস্ত হওয়া প্রেসিডেন্ট আবদ্রাব্বু মনসুর হাদির বাহিনীকে মদত দেয়, ইরানের মদতপুষ্ট হাউথি গোষ্ঠীর সঙ্গে লড়াই করে। সৌদি আরবে প্রায়ই হাউথিরা ড্রোন, মিসাইল হামলা চালায়। তবে শুক্রবার গভীর রাতের হামলার দায়  নিয়ে এখনও কোনও বিবৃতি দেয়নি তারা। শনিবার ভোরের  দিকেও বিস্ফোরকবাহী ড্রোন উড়ে এসেছিল। তবে সময়মতো সেটি ঠেকিয়ে দেয় কোয়ালিশন বাহিনী। এ ব্যাপারে বিস্তারিত তথ্য দেয়নি তারা। কিং আবদুল্লা বিমানবন্দরের বিমান পরিষেবা স্বাভাবিক বলে জানা গিয়েছে।   .    

```