অর্ধশতাব্দী পর তৈরি হচ্ছে বিরল ত্রিগ্রহী রাজযোগ। জানুন, কোন কোন রাশি পাবেন সাফল্য, অর্থলাভ ও নতুন সুযোগ।

শেষ আপডেট: 19 August 2025 14:32
অর্ধশতাব্দী পর মহাজাগতিক আকাশে তৈরি হতে চলেছে এক বিরল গ্রহসংযোগ—‘ত্রিগ্রহী রাজযোগ’ (Trigrahi rajyog 2025)। জ্যোতিষশাস্ত্র মতে, এই বিশেষ যোগ মানুষের জীবনে বিশাল প্রভাব ফেলতে পারে। বিশেষত মিথুন (Gemini),তুলা (Libra) ও কন্যা রাশির (Virgo) জাতক-জাতিকারা এই সময়ে পাবেন আশাতীত সাফল্য। শুধু তাই নয়, আরও কয়েকটি রাশির জীবনেও এই যোগ নিয়ে আসতে চলেছে সমৃদ্ধি, সুখ, অর্থলাভ ও নতুন সুযোগের সম্ভাবনা।
বিরল যোগের তাৎপর্য
বৈদিক জ্যোতিষশাস্ত্রে (Astrology) বলা হয়, যখন তিনটি গ্রহ একই রাশিতে বা ঘরে অবস্থান করে, তখন তাকে ‘ত্রিগ্রহী যোগ’ ((Trigrahi rajyog 2025) বলা হয়। তবে সবসময় এটি ফলপ্রসূ নাও হতে পারে। কিন্তু শুভ প্রভাবে গঠিত হলে এই যোগ হয়ে ওঠে ‘ত্রিগ্রহী রাজযোগ’ (Trigrahi rajyog 2025)। রাজযোগ মানেই উন্নতি, ধন-সম্পদ, সামাজিক মর্যাদা ও সম্মান। জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, প্রায় ৫০ বছর পর মহাবিশ্বে এমনই এক শুভ শক্তির সমন্বয় তৈরি হতে চলেছে, যা বহু মানুষের জীবনে সুবর্ণ অধ্যায় রচনা করতে পারে।
ত্রিগ্রহী রাজযোগের গ্রহগত অবস্থান
আগস্ট ২০২৫-এর মাঝামাঝি সময়ে এই বিরল যোগ পূর্ণতা পাবে।
২৬ জুলাই, ২০২৫—শুক্র প্রবেশ করে মিথুন রাশিতে।
বৃহস্পতি আগেই মিথুনে অবস্থান করছিল।
১৮ আগস্ট, ২০২৫—চন্দ্র মিথুনে প্রবেশ করলেই তৈরি হবে বিরল ‘ত্রিগ্রহী রাজযোগ’।
এই তিন গ্রহের গুরুত্ব আলাদা:
বৃহস্পতি: জ্ঞান, বুদ্ধি, ভাগ্য ও উন্নতির কারক।
শুক্র: ধন, সমৃদ্ধি, প্রেম ও বিলাসিতার প্রতীক।
চন্দ্র: মন, আবেগ ও মানসিক স্থিতিশীলতার নিয়ন্ত্রক।
বিশেষজ্ঞরা বলছেন, এই তিন শুভ গ্রহের মিলনকে অর্থলাভ, কর্মক্ষেত্রে উন্নতি এবং নতুন সম্পর্ক তৈরির সোনালী সুযোগ।
মিথুন রাশি
এই যোগের কেন্দ্রবিন্দুই হচ্ছে মিথুন। সম্পর্ক, বিবাহ, ব্যবসা, কর্মজীবন—সব দিকেই শুভ সংবাদ মিলতে পারে। ব্যবসায়ীরা পাবেন নতুন সুযোগ, শিক্ষার্থীরা সাফল্য, আর কর্মজীবীরা পদোন্নতির সম্ভাবনা। এমনকি স্বাস্থ্যও উন্নত হবে।
তুলা রাশি
তুলা রাশির জাতকদের জন্য ভাগ্যের ঘরে তৈরি হচ্ছে এই রাজযোগ। পদোন্নতি, আর্থিক স্থিতিশীলতা ও নতুন উপার্জনের পথ খুলে যাবে। যারা লেখালিখি, বিজ্ঞাপন বা মার্কেটিং-এর সঙ্গে যুক্ত, তাদের জন্য সময় অত্যন্ত অনুকূল।
কন্যা রাশি
কন্যা রাশির জাতকদের কর্মজীবনে দীর্ঘ প্রতীক্ষিত সাফল্য আসতে পারে। ব্যবসায় লাভ, নতুন প্রকল্পে উন্নতি, অপ্রত্যাশিত অর্থপ্রাপ্তি এবং কর্মক্ষেত্রে সম্মান—সব মিলিয়ে এক স্বপ্নময় সময়।
মেষ রাশি
ব্যবসা, যোগাযোগ, প্রকাশনা বা মিডিয়া সংক্রান্ত কাজে মিলতে পারে বড় সাফল্য। নতুন মানুষের সঙ্গে সম্পর্ক কর্মজীবনে আনবে নতুন দরজা।
বৃশ্চিক রাশি
অংশীদারিত্বে লাভ, কর্মজীবনে উন্নতি এবং উচ্চতায় ওঠার যোগ প্রবল।
ধনু রাশি
সমাজে মান-সম্মান বৃদ্ধি, কর্মক্ষেত্র ও ব্যবসায় সাফল্য, এমনকি অবিবাহিতদের জন্য বিয়ের সম্ভাবনা তৈরি হতে পারে।
অর্থনৈতিক ও কর্মজীবনে প্রভাব
এই যোগের প্রভাবে বহু মানুষের জীবনে তৈরি হবে নতুন আয়ের পথ। শেয়ার বাজারে লাভ, বেতন বৃদ্ধি, পদোন্নতি, ব্যবসায় সাফল্য—সবই সম্ভব। নতুন চাকরির সুযোগ আসতে পারে। এমনকি লটারির মতো অপ্রত্যাশিত অর্থলাভও ঘটতে পারে।
সামাজিক ও ব্যক্তিগত জীবনে প্রভাব
শুধু অর্থ বা কর্মজীবন নয়, পারিবারিক সম্পর্ক ও ব্যক্তিগত জীবনেও মিলবে স্থিতি। পারিবারিক শান্তি, আত্মীয়স্বজনদের সঙ্গে সুসম্পর্ক, প্রেমজ সম্পর্কের দৃঢ়তা ও বিবাহের প্রস্তাব আসতে পারে। শিক্ষার্থীদের জন্য সময় শুভ, উচ্চশিক্ষার জন্য বিদেশযাত্রার সুযোগ মিলতে পারে। স্বাস্থ্যের উন্নতি ঘটবে।
('দ্য ওয়াল' এই বিষয়বস্তুর প্রচারক নয়; এটি কেবল তথ্যভিত্তিক প্রতিবেদন প্রকাশ করছে।)