Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

সম্পত্তি ভাগ্য তুঙ্গে, ফিরে পাবেন হারানো প্রেম, কুম্ভ রাশির নতুন বছরে সৌভাগ্য যোগ

শনিদেবের কৃপায় এই বছর কুম্ভ রাশির খুব শুভ যাবে।

সম্পত্তি ভাগ্য তুঙ্গে, ফিরে পাবেন হারানো প্রেম, কুম্ভ রাশির নতুন বছরে সৌভাগ্য যোগ

শেষ আপডেট: 28 December 2023 18:00

দ্য ওয়াল ব্যুরো: ২০২৪ সালের মার্চ মাসে উন্নতির শিখরে পৌঁছতে পারবেন কুম্ভ রাশির জাতকরা। এই সময় আপনি মনের সব ইচ্ছে পূরণ করতে পারবেন। জীবনসঙ্গীর সঙ্গেও বেশ সুখের সময় কাটাবেন। জ্যোতিষশাস্ত্র মতে, কুম্ভ রাশিতেই অবস্থান করবে শনি। আগামী ২৯ জুন ২০২৪ থেকে ১৫ নভেম্বর ২০২৪ পর্যন্ত কুম্ভ রাশিতে বক্রী দশায় থাকবে শনি। শনিদেবের কৃপায় এই বছর কুম্ভ রাশির খুব শুভ যাবে।

পেশা

নতুন বছরে অনেক চ্যালেঞ্জ থাকবে। তবে কর্মক্ষেত্র খুব শুভ। পরিশ্রমের ভাল ফল পাবেন। কর্মক্ষেত্রে সহকর্মীদের সমর্থনও পাবেন। নতুন চাকরির যোগ আছে এ বছর। কর্মক্ষেত্রে প্রভূত উন্নতি হবে। আপনার কাজের জন্য বিদেশ যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

অর্থ

জানুয়ারি মাসে কর্মক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা আছে। কাজেই আর্থিক দিক থেকেও লাভবান হবেন। জুলাই থেকে অগস্টের মধ্যে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। বিনিয়োগের ভাবনা থাকলে পিছিয়ে যাবেন না।  

পরিবার

জুন থেকে জুলাই ও নভেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত সময়টা আপনার জন্য খুব ভাল যেতে পারে। পারিবারিক দিক থেকেও সব শুভ হবে। কোনও আইনি ঝামেলা থাকলে তা মিটে যেতে পারে। পরিবারের সকলের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। বয়স্কদের শরীর-স্বাস্থ্যের খেয়াল রাখা দরকার।

প্রেম

প্রেমের দিক থেকে ২০২৪ সাল কুম্ভ রাশির জাতক-জাতিকার জন্য খুবই শুভ। যাকে ভালবাসেন তার কাছে মনের কথা বলতে দ্বিধা করবেন না। কারণ সেও আপনাকে ততটাই ভালবাসে। হারানো প্রেম ফিরে আসতে পারে নতুন বছরে। দাম্পত্যে সমস্যা থাকলে তা মিটে যাবে। স্বামী-স্ত্রীর প্রেম আরও গভীর হবে। সন্তানাদির পরিকল্পনা থাকলে তার জন্য নতুন বছর খুব শুভ।

স্বাস্থ্য

স্বাস্থ্য ভাল যাবে। ব্যথা-বেদনা জনিত রোগ থাকলে তা সেরে যাবে। যদি ক্রনিক কোনও রোগ থাকে তাহলে ফেলে না রেখে ডাক্তার দেখিয়ে নিন। তবে নতুন বছর শরীর-স্বাস্থ্য ভালই থাকবে। পরিবারের সকলের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে।

এই রাশিফল একটি সাধারণীকৃত আলোচনা। প্রদত্ত পূর্বাভাসের কোনও গ্যারান্টি ‘দ্য ওয়াল’ দিচ্ছে না। নির্দিষ্টভাবে জানতে হলে বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন।  


```