Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

কনকনে ঠান্ডায় বাড়ছে অ্যালার্জি-হাঁপানি, শরীর বাঁচাতে পারে ভিটামিন সি, দিনে কতটা দরকার

এই ঠান্ডায় অ্যালার্জিজনিত সমস্যা বাড়ছে অনেকের। অনেকের তো আবার সারা বছরই টুকিটাকি ঠান্ডা লেগে থাকে। বিশেষ করে এখন এই করোনা-ডেঙ্গি ও নানা ভাইরাসঘটিত সংক্রমণের পরিস্থিতিতে ভিতর থেকে সুস্থ থাকা ভীষণ জরুরি।

কনকনে ঠান্ডায় বাড়ছে অ্যালার্জি-হাঁপানি, শরীর বাঁচাতে পারে ভিটামিন সি, দিনে কতটা দরকার

শেষ আপডেট: 24 January 2024 18:30

দ্য ওয়াল ব্যুরো: ভিটামিন সি হল শরীরের বর্ম। অসুখবিসুখ থেকে বাঁচায়। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবেও এর কদর আছে। আবার চুল ও ত্বক ভাল রাখতেও ভিটাসিন সি-এরই (Vitamin C) ডাক পড়ে। শীতকাল এলেই সর্দি-কাশি-অ্যালার্জির সমস্যা ভোগায়। এইবার কনকনে শীত পড়েছে। তাপমাত্রা প্রায়ই নামছে সন্ধের পর থেকে। এই ঠান্ডায় অ্যালার্জিজনিত সমস্যা বাড়ছে অনেকের। অনেকের তো আবার সারা বছরই টুকিটাকি ঠান্ডা লেগে থাকে। বিশেষ করে এখন এই করোনা-ডেঙ্গি ও নানা ভাইরাসঘটিত সংক্রমণের পরিস্থিতিতে ভিতর থেকে সুস্থ থাকা ভীষণ জরুরি। ভিটামিন সি হতে পারে সেই রক্ষাকবচ।

বিজ্ঞানীরা বলছেন শীতকালীন যে কোনও সংক্রমণজনিত রোগ যেমন সর্দি, কাশি, জ্বর, নিউমোনিয়া ইত্যাদি, সে সব ঠেকাতে পারবে ভিটামিন সি। ফুসফুসের প্রদাহও কমাতে পারবে। মোদ্দা কথা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে ভাইরাসের মোকাবিলা করার মতো একটা বন্দোবস্ত করতে পারবে।

গবেষণা বলছে, শরীরে জন্য এই ভিটামিনের কোনও তুলনাই হয় না। অ্যাসকরবিক অ্যাসিড বা ভিটামিন সি যে শরীরের অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে সেটা তো বরাবরই বলে আসছেন ডাক্তার, বিশেষজ্ঞরা। ভিটামিন সি-এর অভাব হলে কোলাজেন সিন্থেসিস বাধাপ্রাপ্ত হয়। ফলে ত্বকের বাইরের স্তর (এপিডার্মিস) পাতলা ও ফ্যাকাশে হতে থাকে। ত্বকের নীচের রক্তজালকগুলিও ক্ষতিগ্রস্ত হয়। এই ভিটামিনের অভাবে দাঁতের সমস্যা দেখা দেয়। রক্তাল্পতা ঠেকাতেও ভিটামিন সি-এর ভূমিকা আছে। তাছাড়া চুল ভাল রাখা, লিম্ফোসাইট বা শ্বেতকণিকার সংখ্যা বাড়িয়ে যে কোনও রোগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা এসব কাজও করে ভিটামিন সি। তাই বলা যায় ভিটামিন সি ভালই, শরীরের জন্য তো বটেই।

কী পরিমাণ ভিটামিন সি (Vitamin C) শরীরের জন্য দরকার?

একজন পূর্ণবয়স্ক পুরুষের দিনে ৯০ মিলিগ্রাম ভিটামিন সি দরকার। মহিলাদের ক্ষেত্রে দিনে ৭৫ মিলিগ্রাম, অন্তঃসত্ত্বাদের প্রায় ১২০ মিলিগ্রাম ভিটামিন সি দরকার। ইমিউনিটি অর্থাৎ রোগ প্রতিরোধ ব্যবস্থার ৭০–৭৫ শতাংশ আসে আমাদের রোজকার খাবার থেকে। আর বাকি ২৫–৩০ শতাংশ নিয়মিত ব্যয়াম ও কায়িক শ্রম থেকে গড়ে ওঠে। বিশেষজ্ঞরা বলেন, সাপ্লিমেন্ট ভাল, তবে সুষম খাবার থেকেই ভিটামিন সি পেলে বেশি ভাল হয়। একটা কমলালেবু মানেই তাতে ৭০ শতাংশ ভিটামিন সি থাকে, একটা পেয়ারায় থাকে ১২৬ মিলিগ্রাম ভিটামিন সি। এক কাপ হলুদ ক্যাপসিকামে (৭৫ গ্রাম)ভিটামিন সি থাকে ১৩৭ মিলিগ্রাম। কিউই ফলে থাকে ৭৯ শতাংশ ভিটামিন সি। হাফ কাপ ব্রোকোলি মানে তাতে ভিটামিন সি থাকবে ৫১ মিলিগ্রাম, একটা লেবুতে থাকে ৮৩ মিলিগ্রাম। পেঁপে (১৪৫ গ্রাম) ভিটামিন সি থাকে ৮৭ মিলিগ্রাম, স্ট্রবেরি (১৫২ গ্রাম) ভিটামিন সি থাকে ৮৯ মিলিগ্রাম। তাছাড়া সবুজ শাকসব্জিতে ভরপুর ভিটামিন তো আছেই।

বিশেষজ্ঞরা বলছেন,  শক্তপোক্ত শরীরে ভাইরাসের সংক্রমণ ধরলেও তাকে কাবু করা সম্ভব। কিন্তু শরীর যদি আগে থেকেই ফাঁপা হয়, ক্রনিক রোগে ঠাসা থাকে, তাহলে ভাইরাসের মোচ্ছব শুরু হয়ে যায়। বিজ্ঞানীরা বলছেন, ফ্রি র‍্যাডিকালস (Free Radicals) ও অক্সিডেটিভ স্ট্রেসের (Oxidative Stress ) হাত থেকে শরীরকে বাঁচায় ভিটামিন সি। তাই নিয়মিত ডায়েটে যদি ভিটামিন সি সমৃদ্ধ ফল বা সব্জি রাখা যায় তাহলে আর কিছু না হোক, এই করোনা কালে শরীরকে ভেতর থেকে একটা শক্তপোক্ত বর্ম পরিয়ে রাখা সম্ভব হবে।


```