Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেইWeather: পয়লা বৈশাখে ঘামঝরা আবহাওয়া! দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের হলুদ সতর্কতা, আবার কবে বৃষ্টি?হরমুজ ঘিরে ফেলল মার্কিন সেনা! ইরানের 'শ্বাসরোধ' করতে ঝুঁকির মুখে আমেরিকাও, চাপে বিশ্ব অর্থনীতি'ভয় দেখিয়ে মুখ বন্ধ করা যাবে না', আইপ্যাক ডিরেক্টরের গ্রেফতারিতে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকেরভোটের মুখে ইডির বড় পদক্ষেপ! কয়লা পাচার মামলায় গ্রেফতার আইপ্যাক ডিরেক্টর ভিনেশ চান্ডেলমহাকাশে হবে ক্যানসারের চিকিৎসা! ল্যাবের সরঞ্জাম নিয়ে পাড়ি দিল নাসার ‘সিগনাস এক্সএল’সঞ্জু-রোহিতদের পেছনে ফেলে শীর্ষে অভিষেক! রেকর্ড গড়েও কেন মন খারাপ হায়দ্রাবাদ শিবিরের?আইপিএল ২০২৬-এর সূচিতে হঠাৎ বদল! নির্বাচনের কারণে এই ম্যাচের ভেন্যু বদলে দিল বিসিসিআইWest Bengal Election 2026 | হার-জিত ভাবিনা, তামান্না তো ফিরবেনা!

আট ঘণ্টা ঘুমিয়েও কি ক্লান্তি কাটছে না? সুস্থ থাকতে শরীর ও মনের চাই ৭ রকমের বিশ্রাম! জানুন

চিকিৎসা বিজ্ঞান এবং আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন (APA)-এর মতে, ঘুম হল একটি শারীরবৃত্তীয় প্রক্রিয়া, কিন্তু বিশ্রাম হল একটি মানসিক ও আধ্যাত্মিক সংযোগ। কেন শুধু ঘুম যথেষ্ট নয় এবং কোন ৭টি বিশ্রাম আপনার জীবন বদলে দিতে পারে, তা সকলের জানান জরুরি।
 

আট ঘণ্টা ঘুমিয়েও কি ক্লান্তি কাটছে না? সুস্থ থাকতে শরীর ও মনের চাই ৭ রকমের বিশ্রাম! জানুন

একটু বিশ্রাম নিন

জিনিয়া সরকার

শেষ আপডেট: 26 March 2026 15:28

দ্য ওয়াল ব্যুরো: সারাদিন খাটাখাটনির পর রাতে সাত-আট ঘণ্টা ঘুমোলেন, অথচ সকালে উঠে মনে হচ্ছে শরীরটা যেন ঠিক ঝরঝরে লাগছে না? ডেস্কে বসলেই হাই উঠছে, কাজে মন বসছে না? আমরা অনেকেই মনে করি 'বিশ্রাম' মানেই হলো 'ঘুম(Sleep)'। কিন্তু আধুনিক চিকিৎসা বিজ্ঞান বলছে, শরীর ও মনের ক্লান্তি (Tiredness)দূর করতে কেবল ঘুম যথেষ্ট নয়। মানুষের সুস্থ থাকার জন্য প্রয়োজন মোট ৭ ধরনের বিশ্রাম (7 Types of Rest)।

চিকিৎসা বিজ্ঞান এবং আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন (APA)-এর মতে, ঘুম হল একটি শারীরবৃত্তীয় প্রক্রিয়া, কিন্তু বিশ্রাম হল একটি মানসিক ও আধ্যাত্মিক সংযোগ। কেন শুধু ঘুম যথেষ্ট নয় এবং কোন ৭টি বিশ্রাম আপনার জীবন বদলে দিতে পারে, তা সকলের জানান জরুরি।

ঘুম বনাম বিশ্রাম: তফাত কোথায়?

ঘুমের সময় আমাদের মস্তিষ্ক টক্সিন বা বর্জ্য পরিষ্কার করে (Glymphatic drainage), স্মৃতি গুছিয়ে রাখে এবং শরীরের কোষ মেরামত করে। কিন্তু বিশ্রাম হল জেগে থাকা অবস্থায় এমন এক অনুভূতি যেখানে আপনার কাজ, চিন্তা এবং ইচ্ছার মধ্যে এক অদ্ভুত সামঞ্জস্য তৈরি হয়। গবেষণায় দেখা গেছে, পর্যাপ্ত ঘুমের পরেও মানুষ ক্লান্ত বোধ করতে পারে যদি তার মানসিক বা আবেগগত বিশ্রামের অভাব থাকে।

বিশ্রাম না নিলে কী ক্ষতি?

দীর্ঘদিন সঠিক বিশ্রামের অভাব হলে শরীরে 'বার্নআউট' তৈরি হয়। এর ফলে:

  • মেটাবলিক ডিসঅর্ডার ও হৃদরোগের ঝুঁকি বাড়ে।
  • রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি কমে যায়।
  • মস্তিষ্কের 'ডিফল্ট মোড নেটওয়ার্ক' (DMN) ক্ষতিগ্রস্ত হয়, যা আমাদের আবেগ নিয়ন্ত্রণ ও স্মৃতিশক্তির জন্য দায়ী।
  • উদ্বেগ (Anxiety) এবং অবসাদ বেড়ে যায়।

সেই ৭ ধরনের বিশ্রাম কী কী?

১. শারীরিক বিশ্রাম (Physical Rest): এটি দুই প্রকার— নিষ্ক্রিয় ও সক্রিয়। রাতে ঘুম হল নিষ্ক্রিয় বিশ্রাম। আর সক্রিয় বিশ্রাম হল হালকা স্ট্রেচিং, যোগব্যায়াম বা মাসাজ নেওয়া, যা শরীরের পেশিকে শিথিল করে।

২. মানসিক বিশ্রাম (Mental Rest): কাজের মাঝে ছোট ছোট ব্রেক নেওয়া হল মানসিক বিশ্রাম। সারাক্ষণ কোনও বিষয়ে মনোযোগ দিলে মস্তিষ্ক ক্লান্ত হয়ে পড়ে। প্রতি দু-ঘণ্টা অন্তর ৫ মিনিটের বিরতি আপনার মস্তিষ্কের কার্যক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেয়।

৩. ইন্দ্রিয়গত বিশ্রাম (Sensory Rest): ল্যাপটপের স্ক্রিন, মোবাইলের নোটিফিকেশন, রাস্তার আওয়াজ বা উজ্জ্বল আলো— আমাদের ইন্দ্রিয়গুলো সারাদিন উদ্দীপিত থাকে। দিনে কিছুটা সময় সব গ্যাজেট বন্ধ করে চোখের ওপর হাত দিয়ে শান্ত হয়ে বসে থাকাকেই বলে সেন্সরি রেস্ট।

৪. আবেগগত বিশ্রাম (Emotional Rest): সব সময় 'আমি ভাল আছি' এমন অভিনয় করা বন্ধ করে নিজের মনের আসল অনুভূতি প্রকাশ করাই হল ইমোশনাল রেস্ট। কোনও বিশ্বস্ত বন্ধুর কাছে মনের কথা বলা বা ডায়েরি লেখা এক্ষেত্রে দারুণ কাজ করে।

৫. সামাজিক বিশ্রাম (Social Rest): যেসব সম্পর্ক আপনাকে মানসিক চাপ দেয়, তাদের থেকে দূরে থাকাই হল সামাজিক বিশ্রাম। বরং এমন মানুষের সঙ্গে সময় কাটান যাঁরা আপনাকে বোঝেন এবং যাঁদের উপস্থিতিতে আপনি স্বস্তি পান।

৬. সৃজনশীল বিশ্রাম (Creative Rest): যখন কোনও নতুন আইডিয়া মাথায় আসে না, তখন জোর করে না ভেবে প্রকৃতির মাঝে সময় কাটান, গান শুনুন বা ভাল কোনও আর্ট গ্যালারি ঘুরে আসুন। বাইরের সৌন্দর্য যখন ভেতরের সৃজনশীলতাকে রিচার্জ করে, তাকেই বলে ক্রিয়েটিভ রেস্ট।

৭. আধ্যাত্মিক বিশ্রাম (Spiritual Rest): নিজের অস্তিত্বের চেয়েও বড় কোনও কিছুর সঙ্গে যুক্ত হওয়া। এটি হতে পারে প্রার্থনা, ধ্যান (Meditation) বা নিঃস্বার্থভাবে কারও সেবা করা। এটি মনে প্রশান্তি ও গভীর উদ্দেশ্য খুঁজে পেতে সাহায্য করে।

সুস্থ থাকার সহজ টিপস

মস্তিষ্কের আলঝাইমার্স বা পার্কিনসনসের মতো রোগের ঝুঁকি কমাতে দিনে অন্তত ৬ থেকে ৮ ঘণ্টা নিটোল ঘুমের পাশাপাশি এই সাতটি বিশ্রামকেও দৈনন্দিন রুটিনে জায়গা দিন। সপ্তাহে অন্তত একদিন প্রকৃতির কাছাকাছি যাওয়া বা নিজের প্রিয় বা শখের কাজ করা আপনাকে নতুন করে শক্তি জোগাবে।

মনে রাখবেন, বিশ্রাম মানে অলসতা নয়। বরং এটি হল পুনরায় পূর্ণ শক্তিতে ফিরে আসার একটি বৈজ্ঞানিক প্রক্রিয়া। তাই মেনে চলুন।
 

দ্রষ্টব্য: এই প্রতিবেদনটি শুধুমাত্র তথ্যভিত্তিক। এটি কোনও চিকিৎসা পরামর্শের বিকল্প নয়। সোশ্যাল মিডিয়া ও অন্যান্য নানা মিডিয়ায় প্রকাশিত বক্তব্যের উপর ভিত্তি করে লেখা, যা আলাদা করে দ্য ওয়ালের তরফে যাচাই করা হয়নি।

Note: This report is intended for informational purposes only and is not a substitute for medical advice. It is based on statements published across social media and various other media platforms, which have not been independently verified by The Wall.
 


```