Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝুন! ব্রাশ করার সঠিক পদ্ধতি না জানলে ছুটতে হবে ডাক্তারের কাছে

দাঁত থাকতে কেউই সঠিকভাবে দাঁতের যত্ন নিতে চান না। ফলে একটা সময় পরে বাড়ি থেকে রক্ত পড়া, দাঁতে ব্যাথা এসব লেগেই থাকে।

দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝুন! ব্রাশ করার সঠিক পদ্ধতি না জানলে ছুটতে হবে ডাক্তারের কাছে

ফাইল চিত্র

শেষ আপডেট: 24 November 2024 16:03

দ্য ওয়াল ব্যুরো: দাঁত থাকতে কেউই সঠিকভাবে দাঁতের যত্ন নিতে চান না। ফলে একটা সময় পরে বাড়ি থেকে রক্ত পড়া, দাঁতে ব্যাথা এসব লেগেই থাকে। আর যখনই দাঁতে বিভিন্ন সমস্যা দেখা দেয়, তখনই শুরু হয় অতিরিক্ত যত্ন। তবে ততক্ষণে বেশ কিছুটা দেরি হয়ে যায়। তাহলে ছুটতে হয় ডেন্টিস্টের কাছে। তাই সতর্ক হয়ে যাওয়া খুব দরকার। একবার হলেও মনে হয়, প্রথম থেকে যদি যত্ন নিতাম, তাহলে আজ এই সমস্যায় ভুগতে হতো না।

দাঁতের যত্ন অনেক ভাবেই নেওয়া যায়। কিন্তু তার মধ্যে প্রথমেই যেটা মাথায় রাখতে হবে, সেটা হল ভাল করে আর সঠিক উপায়ে ব্রাশ করা। ফলে যদি দাঁত দীর্ঘদিন ভাল রাখতে হয়, তাহলে অনেক কিছুর সঙ্গে সঙ্গে খেয়াল রাখতে হবে ব্রাশ করার দিকেও।

যদিও প্রত্যেকের ব্রাশ করার উপায় আলাদা। কিন্তু বিশেষজ্ঞদের মতে, প্রতিদিন ৩-৪ মিনিট ব্রাশ করা প্রয়োজন। তবেই দাঁতে জমে থাকা ময়লা পরিষ্কার হবে। তবে অনেক ডেন্টিস্টের মতে, প্রতিদিন ২ মিনিট ব্রাশ করা উচিত। ব্রাশ করার জন্য নরম ব্রাশ ব্যবহার করতে হবে। নাহলে মাড়িতে বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে পারে।

অনেকের মনেই এই প্রশ্ন থাকে, একটা ব্রাশ কতদিন ব্যবহার করা উচিত? বিশেষজ্ঞদের মতে, ব্রাশ একমাসের পুরনো হয়ে গেলে, তা ব্যবহার না করাই ভাল। অনেকেই মাসের পর মাস একটাই ব্রাশ দিয়ে কাজ চালিয়ে নেন। কিন্তু এতে মাড়ি থেকে রক্ত পড়তে পারে। ফলে তখন আবার অন্য সমস্যায় ভুগতে হবে।

দাঁতে জমে থাকা বায়োফিল্মটি খুব শক্ত হয়, ফলে অনেক সময় তা তুলতে স্কেলিংয়ের প্রয়োজন পড়ে। তাই প্রথম থেকেই যত্ন নেওয়া দরকার। ব্রাশ করার সময় খুব বেশি জোর না দেওয়াই ভাল। এতে মাড়িতে খোঁচা লেগে রক্ত বেরতে পারে। খুব হালকা হাতে ব্রাশ করার চেষ্টা করতে হবে। 


```