Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মিনি-স্ট্রোক কী? টানা ১০০ বার ধাক্কা দিতে পারে, লক্ষণ চেনালেন ডাক্তারবাবুরা

আচমকাই দুলে উঠল মাথা, চোখের সামনে অন্ধকার (Transient ischemic attack)। হাত-পা যেন অবশ হয়ে গেছে। কথা বলতেই পারছেন না ঠিক করে। এমন অবস্থার মুখোমুখি হয়েছেন কখনও? 

মিনি-স্ট্রোক কী? টানা ১০০ বার ধাক্কা দিতে পারে, লক্ষণ চেনালেন ডাক্তারবাবুরা

শেষ আপডেট: 27 October 2023 19:34

দ্য ওয়াল ব্যুরো: আচমকাই দুলে উঠল মাথা, চোখের সামনে অন্ধকার (Transient ischemic attack)। হাত-পা যেন অবশ হয়ে গেছে। কথা বলতেই পারছেন না ঠিক করে। এমন অবস্থার মুখোমুখি হয়েছেন কখনও? 

কয়েক মিনিট এরকম কথা বলতে না পারা, হাত বা পা অসাড় হয়ে যাওয়া অথবা চোখে অন্ধকার দেখার মতো ঘটনাকে চিকিৎসার পরিভাষায় বলে ‘ট্র্যানসিয়েন্ট ইসকিমিক অ্যাটাক’ বা ‘টিআইএ’। সাধারণ ভাবে একে মিনি স্ট্রোক বলা যায়। 

ডাক্তারবাবুরা বলেন, আচমকাই এমন ঘটনা ঘটতে পারে যে কারও সঙ্গেই। যে কোনও বয়সেই মিনি স্ট্রোক হতে পারে। বাড়তে থাকা স্ট্রেস, উদ্বেগ, অতিরিক্ত পরিশ্রম, অনিয়মিত জীবনযাত্রা, অস্বাস্থ্যকর খাওয়ার অভ্যাস–সবকিছুই এর কারণ হতে পারে। মিনি স্ট্রোক ধরতে পারেন না অনেকেই। গ্যাস বা অ্যাসিডিটির সমস্যা ভেবে এড়িয়ে যান। ফলে এই ছোট ছোট লক্ষণগুলোই বড় আকার নিয়ে পরবর্তী সময়ে ব্রেন স্ট্রোকের কারণ হতে পারে।

ট্রান্সিয়েন্ট ইসকেমিক অ্যাটাক বা টিআইএ-এর লক্ষণ অল্পসময়ের জন্য দেখা দেয়। কিন্তু এর প্রভাব সুদূরপ্রসারী। এমন উপসর্গ দেখা দিলে দেরি না করে ডাক্তারের পরামর্শ নিতে হবে।

কী কী লক্ষণ দেখে বুঝবেন মিনি স্ট্রোক হয়েছে?

কিছু সময়ের জন্য যদি মস্তিষ্কে রক্ত পৌঁছনো বন্ধ হয়ে যায়, তাহলে মিনি স্ট্রোক হতে পারে।

লক্ষণগুলো চিনে নিন

  • হঠাৎ চোখে অন্ধকার
  • মাথা ঘুরবে, বডি ব্যালান্স হারিয়ে যেতে পারে
  • হাত-পা অসাড় মনে হবে
  • শরীরের একদিকের হাত-পা  অবশ হয়ে যেতে পারে
  • কথা জড়িয়ে যাবে
  • মুখের একদিক বেঁকে যেতে পারে
  • হঠাৎ করে প্রচণ্ড মাথা যন্ত্রণা করবে
  • চোখের দৃষ্টি ঝাপসা হবে
  • ডবল ভিশন হতে পারে
  • হঠাৎ করে হাঁটতে অসুবিধে হবে
  • চিন্তাভাবনা গুলিয়ে যাবে

টিআইএ বা স্ট্রোকের ক্ষেত্রে এটা-ওটা করতে গিয়ে সময় নষ্ট করলেই মহা বিপদ। প্রাণে বাঁচার ঝুঁকি ক্রমশ কমে যায় তো বটেই, আর প্রাণে বাঁচলেও বার বার স্ট্রোকের ধাক্কায় শরীরের একদিক অসাড় হয়ে গিয়ে রোগী পঙ্গু হয়ে যেতে পারেন।
স্ট্রোক হওয়ার পর সাড়ে চার ঘণ্টা হল গোল্ডেন আওয়ার। এর মধ্যে ইন্টারভেনশন পদ্ধতির সাহায্যে মস্তিষ্কের রক্তবাহী ধমনীর রক্তপ্রবাহ স্বাভাবিক করে দিতে পারলে রোগীর স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন।  কিন্তু দেরি হলেই বিপদ। আর এই কারণেই চিকিৎসকরা বলেন,‘টাইম ইজ ব্রেন’।  চিকিৎসায় দেরি হলে প্যারালিসিস হওয়ার ঝুঁকিও বাড়ে। সুতরাং স্ট্রোকের লক্ষণ দেখলেই হাসপাতালে ভর্তি করে দেওয়া উচিত। 


```