Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

বাজির ধোঁয়ায় চোখ কটকট, জ্বালা! দীপাবলিতে চোখকে সুরক্ষিত রাখবেন কীভাবে

এই দীপাবলিতে আপনিও কি বাজি পোড়ানোর প্ল্যান করছেন? শব্দবাজি না হলেও নিছক ফুলঝুরি, রংমশাল, চড়কি জ্বালানোর পরিকল্পনা যদি থাকে তাহলে জেনে রাখুন এই বাজিগুলোও সুরক্ষিত নয়।

বাজির ধোঁয়ায় চোখ কটকট, জ্বালা! দীপাবলিতে চোখকে সুরক্ষিত রাখবেন কীভাবে

শেষ আপডেট: 9 November 2023 16:02

দ্য ওয়াল ব্যুরো: দূষণের দাপটে আলোর উৎসবও যেন ফিকে। দিল্লি-মুম্বই-কলকাতার বাতাস বিষাক্ত। বাতাসের গুণমান এখনই তলানিতে। আর কয়েকদিন পরেই আতসবাজির ধোঁয়ায় ঝলমলে আলোও যেন ম্লান হয়ে যাবে। দেশের শীর্ষ আদালত যতই নির্দেশিকা জারি করে বাজি পোড়ানো নিষিদ্ধ করুক না কেন, আড়ালে আবডালে আতসবাজির কানফাটানো আওয়াজ অলিগলিতে পাওয়া যাবেই। রাস্তায় বেরোলেই বাজি পোড়া ধোঁয়ার চোখ জ্বলতে থাকবে।

এই দীপাবলিতে আপনিও কি বাজি পোড়ানোর প্ল্যান করছেন? শব্দবাজি না হলেও নিছক ফুলঝুরি, রংমশাল, চড়কি জ্বালানোর পরিকল্পনা যদি থাকে তাহলে জেনে রাখুন এই বাজিগুলোও সুরক্ষিত নয়। বাজির দূষিত ধোঁয়া, বিষাক্ত রাসায়নিক শরীরে ঢুকবেই। বাজি পোড়া কালো ধোঁয়ায় ভাসমান রাসায়নিক চোখের দফারফা করে দেবে। বাজি তো পোড়ান, এতে চোখের কতটা ক্ষতি হয় জানেন কি?

 আতসবাজির ধোঁয়া চোখের কতটা ক্ষতি করে?

বাজির ধোঁয়া যেমন ফুসফুস, শ্বাসনালির ক্ষতি করে, তেমনই বাজির বিষাক্ত রাসায়নিক চোখের জন্য ভাল নয়। এই রাসায়নিক চোখের কর্নিয়ায ঢুকে গেলে দৃষ্টিশক্তিও চলে যেতে পারে।

অ্যালার্জির ধাত আছে যাঁদের তাঁদের যে কোনও রকম বাজির সংস্পর্শ এড়িয়ে চলাই ভাল। শব্দবাজি ক্ষতি করতে পারে ভেবে অনেকেই আলোর বাজি কেনেন। বাচ্চাদেরও এই বাজি পোড়াতে দেওয়া হয়। চক্ষু বিশেষজ্ঞরা বলছেন, আলোর বাজিও কোনও অংশেই ভাল নয়। বাজির উপাদান পরিবেশের জন্য তো বটেই, শরীরের জন্যও বিপজ্জনক। বাজির ধোঁয়ায় থাকা বিষাক্ত উপাদান চোখের ক্ষতি করে সবচেয়ে বেশি। বাজির ধোঁয়ায় থাকে সালফার ডাই- অক্সাইড, বেরিয়ামের অক্সাইড, নাইট্রেট, ম্যাঙ্গানিজ, ক্যাডমিয়াম সহ বিভিন্ন ভারী বিষাক্ত যৌগ, যা মানুষ সহ সমস্ত প্রাণীদেহের ওপর বিষক্রিয়া করে।

আমাদের চোখ অত্যন্ত সংবেদনশীল তাই সহজেই তার ওপর এর প্রভাব পড়ে। বাজিতে থাকা রাসায়নিক চোখের লিপিড লেয়ার নষ্ট করে দিতে পারে। তাই বেশিক্ষণ বাজি পোড়ানোর জায়গায় থাকলে চোখ জ্বালা করে, চোখ দিয়ে জল পড়ে। আসলে লিপিড লেয়ার নষ্ট হয়ে গেলে চোখের জল দ্রুত শুকিয়ে যায়। ফলে ড্রাই আইয়ের সমস্যা দেখা দেয়। কালীপুজোর সময় কয়েক দিন তাই চোখের বিশেষ যত্ন নেওয়া উচিত। আই ড্রপ লাগালে চোখের সমস্যা কিছুটা কমতে পারে।

চোখ বাঁচাবেন কী করে?

চক্ষুরোগ বিশেষজ্ঞরা বলছেন, ধোঁয়া লেগে চোখ জ্বালা করলে ঠান্ডা জল দিয়ে চোখ ধুয়ে নিতে হবে। প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শে আই ড্রপ লাগানো যেতে পারে।

আইটোন আই ড্রপ সেদিক থেকে খুবই নিরাপদ। বাজির ধোঁয়ায় চোখ জ্বালা, চোখ দিয়ে অনবরত জল পড়লে বা চোখ লাল হয়ে গেলে আইটোন আই ড্রপ দেওয়া যেতে পারে। এর কোনও পার্শ্বপ্রতিক্রিয়া নেই।

আরও কিছু বিষয়ে সাবধান থাকতে হবে, যেমন--বটল রকেট এড়িয়ে চলুন। এই ধরনের বাজি থেকে ক্ষতির আশঙ্কা সবচেয়ে বেশি। অনেকেই ছোট বাজি, সাপ বাজি জ্বালান। এই বাজির ধোঁয়ায় মারাত্মক শ্বাসকষ্ট হতে পারে, চোখে জ্বালা হতে পারে। ধারেকাছে হাঁপানি বা সিওপিডির রোগী থাকলে তাঁর জন্য এই ধোঁয়া মারাত্মক।

লেন্স পড়ে কখনওই বাজি ফাটাবেন না। চোখ জ্বালা করলে জোরে চাপ দিয়ে চোখ রগড়াবেন না। 

বাজি পোড়ানো হয়ে গেলে হাত ধুয়ে ফেলতে হবে। বাজির বারুদ হাত থেকে চোখে, মুখে ঢুকে সংক্রমণ হতে পারে। 


```